বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা কাঁচা ও পাঁকা মাল ব্যবসায়ী সমিতির নির্বাচনে সেক্রেটারী প্রার্থী আব্দুর রহিম বাবু’র গণসংযোগ

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে শহর কাঁচা ও পাঁকা মাল ব্যবসায়ী সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে সেক্রেটারী প্রার্থী সাবেক মেম্বর মো, আব্দুর রহিম বাবু’র হরিণ মার্কার নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় সুলতানপুর বড় বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন সেক্রেটারী প্রার্থী মো. আব্দুর রহিম বাবু।

এসময় তিনি বলেন, ‘বিভিন্ন তালবাহানা করে প্রায় ৩০ বছর এই সমিতির নির্বাচন হয়নি। এতদিন সমিতি বা সমিতির সদস্যদের ভাগ্যের কোন উন্নয়ন হয়নি। ভোটাররা সংগঠনকে মজবুত ও শক্তিশালী করতে এবং তাদের ভাগ্যের উন্নয়নে সেক্রেটারী পদে আমাকে ভোটে দাঁড়াতে উৎসাহিত করেছে। আগামী ১৯ সেপ্টেম্বর আমার হরিণ মার্কা যদি জয়লাভ করে এবং যদি সেক্রেটারী হতে পারি তাহলে আমি তাদের ভালবাসার অবশ্যই প্রতিদান দেব। সমিতির সকল সদস্যদের নিয়ে পরামর্শ করে নির্বাচনী ইশতেহারে দেওয়া সকল বিষয় বাস্তবে রুপ দেব। মেহনতী ও শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের পাশে থেকে কাজ করবো।

আব্দুর রহিম বাবু ভোটারসহ সকলের কাছে দোয়া ও হরিণ মার্কায় মুল্যবান ভোট প্রার্থনা করেন।’

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী মো. আব্দুল হাকিম, মো. রজব আলী, শরিফুল ইসলাম, নুরুল আমিন বাবু, মো. আব্দুল হামিদ হামে প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ
  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান