বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সেক্রেটারি মীর তানজিরের উদ্যোগে মিলন মেলা

গত-২২ নভেম্বর অনুষ্ঠিতব্য সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপনির্বাচনে সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ মনোনীত সাধারণ সম্পাদক পদে মীর তানজির আহমেদ ও কোষাধ্যক্ষ পদে ইদ্রিস বাবু বিপুল ভোটে জয়লাভের আনন্দের রেশ টুকু ধরে রাখতেই ইতিহাস সৃষ্টিকারী সর্ববৃহৎ নির্বাচন পরবর্তী গেট টুগেদার ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) দিনভর শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার’র লেকভিউতে জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ’র আহবানে ও সার্বিক ব্যবস্থাপনায় এ গেট টুগেদার ও মিলন মেলায় বিস্তর মানুষজন, আক্ষরিক অর্থেই বুধবার ২৩ নভেম্বর লেকভিউ ছিল প্রাণের মেলা। বুধবার বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, খেলোয়াড় ও জেলার বিভিন্ন ক্লাব সমূহের নেতৃবৃন্দের মিশে যাওয়া ভিড়ে সৃষ্টি হয় মিলন মেলা। সব মিলিয়ে পুরোপুরি উৎসবের আমেজে মেতে ওঠে সকলে। কত-কী দেখা গেল এই প্রাণের উৎসবে! একটু জায়গা পেলে নিজেদের সেলফিবন্দী করার সহর্ষ উন্মাদনা! জেলা ক্রীড়া সংস্থার উপনির্বাচন পরবর্তী এ গেট টুগেদার ও মিলন মেলায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের সভাপতি আলহাজ¦ শেখ আজহার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য আলহাজ¦ মো. আব্দুল মান্নান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফিউদ্দিন শফি, পৌরসভার প্যানেল মেয়র রাবেয়া পারভীন, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, পৌর আওয়ামী লীগের সদস্য আবু আব্দুল্লাহ আবু সাক্কার প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, খেলোয়াড় ও জেলার বিভিন্ন ক্লাব সমূহের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অপরদিকে জেলা ক্রীড়া সংস্থার প্রয়াত সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান ও প্রয়াত কোষাধ্যক্ষ আল-আমিন কবির চৌধুরী ডেভিড এর কবর জিয়ারত করেন সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ মনোনীত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মীর তানজির আহমেদ ও কোষাধ্যক্ষ ইদ্রিস বাবু।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার