বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় বিজ্ঞান মেলায় প্রদর্শিত প্রজেক্টে ১ম স্থান অর্জন সহ অলিম্পিয়াডে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সাফল্য

কলারোয়ায় “৪৪ তম জাতীয় বিজ্ঞান মেলায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শিত প্রজেক্টে সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে শীর্ষে রয়েছে।

সাফল্যের ধারাবাহিকতায় ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগীতায় দ্বিতীয় থেকে পঞ্চম স্থান লাভ করে শিক্ষার্থীরা কলেজকে গৌরাবান্বিত করেছে। ‘ফাস্ট ফুডের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ ডিসেম্বর) বিকালে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড’র সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাসের হাত থেকে সন্মান স্মারক পুরস্কার গ্রহন করছেন সিনিয়র গ্রুপে প্রদর্শিত উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প (প্রজেক্ট) ১ম স্থান অধিকারী শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা। অনুরুপভাবে ৭ ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগীতায় কলেজের ২য়,;৩য়, ৪র্থ ও ৫ম স্থান অধিকারী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।

বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রদর্শিত ২৫ টি স্টলে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক উপস্থাপিত প্রজেক্টে সিনিয়র গ্রুপে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা ‘বঙ্গবন্ধু কর্ণফুলি টানেল, বায়োমেট্রিক্যাল ফেস রিকগনেশন, কলেজ অটোমেশন ও সোলার মডেল প্রদর্শন করে বিজ্ঞ বিচারকদের বিচারে প্রথম স্থান অর্জন করে। সিনিয়র গ্রুপে বিজ্ঞান প্রকল্প( প্রজেক্টে) দ্বিতীয় স্থানে কলারোয়া সরকারি কলেজ ও তৃতীয় স্থানে রয়েছে ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজ।

বিজ্ঞান মেলায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সাফল্যে ক্ষুদে বিজ্ঞানী সহ বিজয়ী শিক্ষার্থীদের আর্শীবাদন্তে শুভেচ্ছা জ্ঞাপন করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়া খাতুন, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ইউনুছ আলী খান, সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ সহ পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও শিক্ষকমন্ডলী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম