শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৮০০ কি.মি. ভ্রমণের পর বিমানে মিললো সাপ

বিমানের মধ্যে ছিল লুকিয়ে ছিল সাপ। ২৮০০ কি.মি. ভ্রমণ শেষে দুবাইয়ে অবতরণের পর সেটির হদিশ মিলল।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সেই ঘটনায় ইতোমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

ভারতের কেরালার কোঝিকোড় থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বি৭৩৭-৮০০ বিমানটি দুবাইয়ে অবতরণ করে। যাত্রীরা সুরক্ষিতভাবেই বিমান থেকে নেমে আসেন।
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভারতের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রকের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দুবাই বিমানবন্দরে অবতরণের পর বিমানের কার্গো হোল্ডে ওই সাপের হদিশ পাওয়া যায়। তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।

কিন্তু কীভাবে সকলের নজর এড়িয়ে বিমানের কার্গো হোল্ডে সাপ থাকল?

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভারতের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিজিসিএয়ের ওই শীর্ষ কর্মকর্তা জানান, বিমানবন্দরে যে কর্মীরা থাকেন, তাদের গাফিলতির জন্য সেই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত করা হবে এবং ডিজিসিএয়ের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল পিটিআইয়ের পক্ষ থেকে। কিন্তু তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিমানে কতজন যাত্রী ছিলেন, তাও প্রাথমিকভাবে জানা যায়নি বলে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়।

সূত্র : হিন্দুস্তান টাইমস

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত,বিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষেবিস্তারিত পড়ুন

  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০
  • বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন