শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেটে মিলল ১৮৭টি মুদ্রা!

বমি ও পেটের সমস্যা দিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি। সার্জারির পর তার পেটে পাওয়া গেছে ১৮৭টি মুদ্রা। এসব মুদ্রার ওজন প্রায় দেড় কেজি। ভারতের কর্ণাটকের বাগালকোটের হানাগাল শ্রী কুমারেশ্বর হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রের ডাক্তাররা এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

পেটে পাওয়া মুদ্রার মধ্যে ১ রুপির ৮০টি, ২ রুটির ৫১ এবং ৫ রুপির ৫৬টি মুদ্রা ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, ২/৩ মাসে এসব মুদ্রা গলাধঃকরণ করেছিলেন দিয়ামাপ্পা হরিজন নামের ওই ব্যক্তি।

দিয়ামাপ্পা হরিজনের বাড়ি কর্নাটকের রাইচুরে। ডাক্তার ঈশ্বর কালবুর্গি জানান, দিয়ামাপ্পা হরিজন সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন। এ পরিস্থিতিতে রোগী কী করছেন তার ব্যাপারে নিজেই সচেতন থাকেন না।
দুই ঘণ্টা অপারেশনের পর সব মুদ্রা উদ্ধার করা হয় পেট থেকে। এনডিটিভি জানিয়েছে, বর্তমানে দিয়ামাপ্পা হরিজনের অবস্থা স্থিতিশীল আছে। তিনি সবার সাথে কথা বলছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা