বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রীষ্টান ধর্মালম্বীদের বড়দিন পালিত

কলারোয়ায় ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রীষ্টান ধর্মালম্বীদের বড় দিন পালিত হয়েছে। প্রার্থনা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মগুরু যীশু খ্রীষ্টের জন্মদিনে (বড়দিন) উদযাপিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ০১ মিনিটে উৎসবমুখর পরিবেশে কলারোয়ার বিভিন্ন গীর্জা ও ক্যাথেলিকে বিশেষ প্রার্থনার
আয়োজন করা হয়। আলোক সজ্জায় সজ্জিত করা হয় ক্যাথেলিক প্রাঙ্গণ। বিশেষ প্রার্থনা শেষে কেক কাটা হয়। এর পর পরই শিশু ও কিশোররা নতুন সাজে সজ্জিত হযে রং-বে-রংয়ের বাজি ফাটিয়ে আনন্দে মেতে ওঠেন।

সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় খ্রীষ্ট্র সম্প্রদায়ের সদস্যরা বড় দিনের মাহাত্ম্য তুলে ধরে বলেন, ভগবান যীশু শুধু খ্রীষ্টান সম্প্রদায়ের জন্য নয়, তিনি সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বড় দিন উপলক্ষে কলারোয়ার প্রতিটি
গীর্জায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে পুলিশ প্রশাসন জানায়।

খ্রীষ্টান ধর্মালম্বীরা এই দিনে ভোজে লিপ্ত থাকা, শুভেচ্ছা বিনিময়, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে উপহার বিনিময় সহ নানান আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করেন বলে জানা যায়।

উপজেলা খ্রীষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি মিঃ প্রশান্ত মন্ডল ডমিনিক জানান, এ বছর কলারোয়া উপজেলায় কয়লা, রঘুনাথপুর, ধানদিয়া, খোর্দ্দ,শাকদাহ ক্যাথেলিক সহ ২৪ টি গীর্জায় যথাযোগ্য মর্যাদায় বড়দিন পালন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল