শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্কের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

সাতক্ষীরায় ‘বাংলাদেশে নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় ব্যাচ (তিন দিনব্যাপী) শেষ হয়েছে।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দ্বিতীয় ব্যাচের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার কাজী হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশিং কমিটির সভাপতি, সমাজ সেবক ডাক্তার আবুল কালাম বাবলা।

দ্বিতীয় ব্যাচে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন অধ্যাপক দিদারুল আলম।

সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান।

বক্তব্য রাখেন সাংবাদিক মিজানুর রহমান, পুরোহিত কার্তিক চন্দ্র মুখার্জী, সাংবাদিক আমিনুর রশিদ, ফরিদা আক্তার বিউটি, আমিনা বিলকিস ময়না, মাওলানা সিরাজুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করেন নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ।

১২ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা গত ১০ সেপ্টেম্বর শুরু হয়। পৃথক ৪টি ব্যাচে ভাগ করা হয়েছে। ৩দিন ব্যাপী প্রতিটি ব্যাচে ২৫ জন করে (১২দিনে, সর্বমোট ১০০ জন) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে।

প্রশিক্ষণার্থীদের মধ্যে রয়েছেন স্থানীয়-আঞ্চলিক-জাতীয় পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, উন্নয়নকর্মী, ইমাম, পুরোহিত, সমাজকর্মী ও মানবাধিকারকর্মী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন