বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রাজিল অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন, আর্জেন্টিনার বিদায়

লাতিন আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে উড়ছে ব্রাজিল। প্রতিযোগিতার গ্রুপপর্বে আর্জেন্টিনাকে হারানোর পর এবার প্যারাগুয়েকেও হারিয়েছে সেলেসোও যুবারা। অপরদিকে বাঁচা-মরার লড়াইয়ে কলম্বিয়ার কাছে হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনার।

গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ প্যারাগুয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল।

২২তম মিনিটে কেভিন পেরেইরার গোলে প্যারাগুয়ে এগিয়ে গেলেও আট মিনিট পর সেলেসাওদের সমতায় ফেরান স্তেনিও। বিরতির পর ৫৫তম মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনাল্দ ফালকোসকি।
একইদিনে গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে। কলম্বিয়ার হয়ে জয়সূচক গোলটি আসে জুয়ান্দা ফুয়েন্তেসের পা থেকে।

গ্রুপপর্বে ৪ ম্যাচের ৩টিতেই হেরে আসর শেষ করে হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী