বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বইমেলা কড়া নিরাপত্তার বলয়ে থাকবে : ডিএমপি কমিশনার

বইমেলা কেন্দ্র করে দুর্ঘটনা এড়াতে মেলা প্রাঙ্গণ, শাহবাগ, পলাশীসহ আশপাশের এলাকা কড়া নিরাপত্তা বলয়ের আওতায় নিয়ে আসা হয়েছে। এ সমস্ত এলাকার সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এসব এলাকায় সাইবার মনিটরিং করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এসব তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী ও ডিবি প্রধান হারুন-অর-রশিদ।

ডিএমপি কমিশনার বলেন, বইমেলার নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা শাহবাগ থেকে পলাশী পর্যন্ত পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। কন্ট্রোল রুমে বসে পুরো বইমেলা ও আশপাশের এলাকা আমরা সিসিটিভির মাধ্যমে কন্ট্রোল করতে পারব। আশা করছি, আমরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারব।

দর্শনার্থী ক্রেতা-বিক্রেতা সবাই যদি আমাদের সহযোগিতা করে এবং সুশৃঙ্খলভাবে মেলায় প্রবেশ করে- সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুষ্ঠু হবে।

লেখকদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আসলে বুঝতে হবে কোনো লেখকের উপরে কোনো হুমকি নাই। তারপরেও কোনো লেখক-প্রকাশক যদি মনে করেন, তার ওপর কোনো হুমকি আছে- তার ওপর আমরা বিশেষ নজর রাখবো।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী