রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ফজিলাতুন্নেছা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় ফজিলাতুন্নেছা স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

ফাইনালে তালার আনিশা ক্লিনিক (ভারতের আরিয়ান ও বিনয়) দলকে হারিয়ে খুলনা চুকনগর আলীম মটরস্ (ঢাকার ঝুমার ও সোয়াড) দল চ্যাম্পিয়ন হয়।

শুক্রবার রাতে বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উৎসব মুখর পরিবেশে শত শত দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত খেলার উদ্ধোধন করেন, ঢাকা জেলার দোহার উপজেলার সহকরি কমিশনার (ভুমি) এস এম মুস্তাফিজুর রহমান।

খেলায় সভাপতিত্ব করেন তালা উপজেলার ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতারণ করেন তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর পরিচালক শেখ ইমান আলী,তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি সূর্য্য পাল,উপজেলা কমিশনার বাংলাদেশ স্কাউটস,তালা বাজার বনিক সমিতির সাবেক সভাপতি কাজী মারুফ প্রমূখ।

খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন দলকে নগদ ৩০ হাজার টাকা ও রানার্সআপ দলেকে ২০ হাজার টাকা পুরস্কার হিসাবে দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা