বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রিয়াল মাদ্রিদের লিগ জয়ের সম্ভাবনা আরও কমে গেল

পয়েন্ট তালিকায় ফুটে উঠছে যে চিত্র, সেই বাস্তবতা অনেকটাই মেনে নিলেন কার্লো আনচেলত্তি। যদিও আশা ছাড়ছেন না তিনি পুরোপুরি। তবে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্রয়ের পর রিয়াল মাদ্রিদ কোচ স্পষ্ট করেই বললেন, লিগ শিরোপা জয় এখন আরও কঠিন হয়ে উঠল দলের জন্য তার।

চ্যাম্পিয়ন্স লিগে উড়তে থাকা রিয়াল মাদ্রিদ লা লিগায় ধুঁকছে।

গত কয়েকদিনের মধ্যেই তা দেখা গেল ভালোভাবে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় লিভারপুলের মাঠে ৫-২ গোলের দুর্দান্ত জয় পাওয়া রিয়াল লা লিগায় শনিবার (২৫ফেব্রুয়ারি) রাতে পয়েন্ট হারাল নিজেদের মাঠে আতলেতিকোর বিপক্ষে।
এই পয়েন্টও অবশ্য তাদের জন্য অনেকটা স্বস্তির। ১০ জনের আতলেতিকোর বিপক্ষে যে তারা পিছিয়ে পড়েছিল ৭৮তম মিনিটে।

মিনিট সাতেক পর গোল করে রিয়ালকে রক্ষা করেন ক্লাবের জার্সিতে মাত্র দ্বিতীয়বার মাঠে নামা ১৮ বছর বয়সী ফরোয়ার্ড আলভারো রদ্রিগেস। এই ড্রয়ের পর ২৩ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৫২। বার্সেলোনা শীর্ষে আছে আরও ৭ পয়েন্ট বেশি নিয়ে, ম্যাচও তারা খেলেছে একটি কম।
লিগের সম্ভাব্য বাস্তবতা তাই এখন মেনে নিচ্ছেন আনচেলত্তি।

এই ড্রয়ের জন্য রিয়াল মাদ্রিদ কোচ দায় দিলেন মানসিক ক্লান্তিকে। তিনি বলেন, এখনই আশার শেষ দেখছি না। তবে এটা ঠিক, লিগ শিরোপা জয় এখন খুবই কঠিন। আজকের ম্যাচের আগেও আসলে কঠিন ছিল, এখন আরও কঠিন হয়ে উঠল। তবে আমরা করে যাব চেষ্টা।

আনচেলত্তি আরও বলেন, আজকে শারীরিক সমস্যার চেয়ে মানসিক দিক থেকে আমরা বেশি ভুগেছি। যথেষ্ট তরতাজা ছিলাম না আমরা। বিশেষ করে, ওরা যখন ১০ জনের দল হয়ে গেল। আমরা ওদেরকে গোল করতে দিয়েছি এবং নিজেরা গুছিয়ে উঠতে পারিনি। প্রথমার্ধে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারলেও তাড়না খুব তীব্র ছিল না। পরে আমরা একজন বেশি নিয়ে খেলার ফায়দাও পারিনি নিতে।

হতাশার এই ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের বড় প্রাপ্তি রদ্রিগেসের পারফরম্যান্স। রিয়ালের ‘বি’ দল বা কাস্তিয়ার এই ফরোয়ার্ড সপ্তাহখানেক আগে প্রথমবার মাঠে নামেন মূল দলের হয়ে। ওসাসুনার বিপক্ষে সেদিন ৮৮তম মিনিটে নেমেই তার প্রতিভার ঝলক দেখান। দলের জয় নিশ্চিত করা গোলটি তিনি বানিয়ে দেন দারুণভাবে। ম্যাচের পর আনচেলত্তি বলেছিলেন, রদ্রিগেসকে মূল দলে নিয়মিত পেতে কাস্তিয়ার কোচ রাউল গনসালেসের সঙ্গে কথা বলবেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন