শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শ্রীউলায় প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করেও হুমকীতে বাদী পক্ষ

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের গাজীপুরে প্রতিপক্ষের ষড়যন্ত্র, হত্যার হুমকী ও জানমালের নিরাপত্তার জন্য মামলা করেও বাদী পক্ষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

গাজীপুর গ্রামের শফীজ উদ্দিন মোড়লের ছেলে মোশাররফ হোসেন জানান, তাদের পৌত্রিক সম্পত্তি গাজীপুর দীঘির পাড়ে জমির সীমানা ২৮ জানুয়ারি আমিন দ্বারা মেপে খুটি মেরে রাখেন। পরদিন মাগরিবের নামাজের পর বিবাদী একই গ্রামের মৃত কুরবান মোড়লের ছেলে লোকমান মোড়ল এর ভাই করিম মোবাইলে দরকার আছে বলে তাকে মহিষকুড় মৎস্য সেটে ডাকলে তিনি সেখানে যান। সেটের নিলুর দোকানের সামনে পৌছলে বিবাদী লোকমান পথ আটকে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকী ও জমির সীমানায় গেলে কুপিয়ে জানে মেরে জমিতে পুতে রাখবে বলে হুমকী দেয়।

এব্যাপারে ৩০/১/২৩ তাং থানায় ১২৬৩ নং জিডি করেন তিনি। এএসআই জাহিদুর রহমান অধর্তব্য অপরাধ তদন্তের অনুমতি প্রার্থনা করলে বিজ্ঞ আমলী আদালত-৮, আশাশুনি থানা জিডি তদন্তের অনুমতি প্রদান করে ১৯ মার্চের মধ্যে প্রতিবেদন দানের নির্দেশ দিয়েছেন। কিন্তু তাতেও বিবাদীরা ক্ষান্ত হয়নি বরং ৫/২/২৩ তাং বিবাদীরা বাদী ও তার ভাই মৃত সুজায়েত আলীল নামীয় ৮ শতক জমি জবর দখলের হীন উদ্দেশ্যে সীমানার ঘেরাবেড়া কেটে ও ভাংচুর করে ১০ সহ¯্রাধিক টাকার ক্ষতি সাধন করেন।

এব্যাপারে মোশাররফ হোসেন বাদী হয়ে থানায় ৬/২/২৩ তাং ২৪০ নং জিডি করেছেন। বাদী পক্ষকে পারিবারিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি ষড়যন্ত্রমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো

আবু সাঈদ, সাতক্ষীরা : ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার ৬ বছর পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে হারি চুক্তিতে ইজারা নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরেবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • সাতক্ষীরায় মেয়ে হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার স্বামীর প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ধীরগতি, পাঠদান ব্যাহত
  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ