শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আবুল খায়ের জয়ী

কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কলেজ অধ্যক্ষের অফিস রুমে ওই প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়।

কলেজের সহকারী অধ্যাপক ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আবুল খায়ের ৪৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সহকারী অধ্যাপক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফাতিমা নার্গিস ২১ ভোট পান।

৬৯ জন শিক্ষক ভোটারের সকলেই ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন আহ্বায়ক হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম, সদস্য- সহকারী অধ্যাপক এন্তাজ আলী ও সদস্য- সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হওয়ায় সকলে সন্তুষ্টি প্রকাশ করেন।

ভোট গ্রহণের সময় দুই প্রার্থীর এজেন্ট হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আবুল খায়েরের পক্ষে সহকারী অধ্যাপক শাহাদত হোসেন ও সহকারী অধ্যাপক ফাতিমা নার্গিসের পক্ষে প্রভাষক মোবারক আলী।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্বে ৬মাসের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়।
সেই এডহক কমিটির সভাপতি হিসেবে পদাধিকারবলে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক, সচিব হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয় একজন প্রতিনিধি ও ডিসি মহোদয়ের একজন প্রতিনিধি। এছাড়া থাকেন শিক্ষক প্রতিনিধি হিসেবে একজন।
এরই ধারাবাহিকতায় কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের এডহক কমিটি গঠনের লক্ষ্যে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই নির্বাচনে সহকারী অধ্যাপক আবুল খায়ের নির্বাচিত হলেন।

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী মতবিনিময় সভা

কলারোয়ায় মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

হারিয়ে যাচ্ছে দেশি খেজুর, নতুন প্রজন্মে নেই আগ্রহ

কলারোয়ার গ্রাম-গঞ্জে এখনও দেখা যায় সারি সারি খেজুর গাছ। রাস্তার ধারে, জমিরবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে কঠোর সতর্কাবস্থায় বিজিবি-জনতা

ভারত থেকে অবৈধভাবে পুশইন ঠেকাতে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুটি ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা
  • কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর পাকা ঘর নির্মাণের অভিযোগ
  • উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ
  • কলারোয়ায় ‘শিষ্টাচার ও নৈতিকতায় সফল শিক্ষক’ প্রধান শিক্ষক মুজিবুর রহমান
  • জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক