বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভূমি নিয়ে ভয় দূর করতে এসিল্যান্ড আজাহারের ব্যতিক্রম উদ্যোগ

জ্ঞানের অভাবে ভূমি নিয়ে সবসময়ই সাধারণ মানুষের মধ্যে একটি ভীতিকর অবস্থা বিরাজ করে। ভূমি সংক্রান্ত বিষয়ে জানা শোনার অভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হন, হাত ছাড়া হয়ে যায় মূল্যবান সম্পত্তি আবার অনেককে শিকার হতে হয় হয়রানির। ঠিক এমনই উপলব্ধি থেকে শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জের এসিল্যান্ড মোঃ আজাহার আলী।

নিজ উদ্যোগেই তিনি উপজেলার আওতাধীন স্কুলে স্কুলে যাচ্ছেন এবং হাতে কলমে শিক্ষার্থীদের ভূমি, মৌজা, দাগ, খতিয়ানসহ সংশ্লিষ্ট বিষয়ে ক্লাস নিচ্ছেন। আহবান জানাচ্ছেন ভূমি বিষয়ক জ্ঞান আহরণের এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনে তা কাজে লাগানোর। তার এই উদ্যোগে অনেকটাই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সায়মা সিদ্দিকা জানায়, জমি জায়গা নিয়ে প্রায়ই বাড়িতে ও প্রতিবেশিদের মধ্যে ঝগড়া বিবাদ দেখি। যার মূল কারণ ভূমির বিষয়ে জ্ঞান না থাকা। এসিল্যান্ড স্যার আমাদের ভূমি নিয়ে অনেক ধারণা দিয়েছেন।

দশম শ্রেণির আরেক শিক্ষার্থী ফারিয়া জানায়, আমরা ভূমি সম্পর্কিত মৌলিক ধারণা, যেমন- ভূমি, পর্চা, খতিয়ান, দাগ, নামজারি এসব সম্পর্কে জানতাম না। আজ এগুলো সম্পর্কে জানতে পেরে ভাল লাগছে এবং এ বিষয়েও ভাল লাগছে যে, ভূমি সম্পর্কে আমি যতটা জানি, অনেকেই তা জানে না।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ হাসানুল আলম লাভলু বলেন, এমন উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়া দরকার। তাহলে সকলেই স্কুল জীবন থেকে ভূমি সম্পর্কে জানতে পারবে এবং নিজেদের সম্পত্তি নিজেরাই রক্ষণাবেক্ষণ করতে পারবে। না জানার কারণে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে হবে না।

কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। এতে আমাদের শিক্ষার্থীরা ভূমি বিষয়ক জ্ঞান অর্জন ও ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারবে।

ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে কালিগঞ্জের এসিল্যান্ড মোঃ আজাহার আলী বলেন, প্রকৃতপক্ষে এই পদে যোগদানের পূর্বে ভূমি সম্পর্কে আমারও তেমন ধারণা ছিল না। এখন প্রতিদিনই অফিসে প্রচুর মানুষ আসেন, যাদের প্রথম বক্তব্য এ বিষয়ে তার কোন ধারণা নেই। জানা শোনার অভাবে তার কাজটা হচ্ছে না। মূলত সাধারণ মানুষের এই অসহায়ত্ব দূর করতেই উদ্যোগটি নেওয়া হয়েছে। আমার ধারণা স্কুল জীবন থেকে পাঠ্যপুস্তকের বাইরে ভূমি বিষয়ক জ্ঞান চর্চার মাধ্যমে মানুষের এই অসহায়ত্ব দূর করা সম্ভব। যা তাদের নিজেদের সম্পত্তি রক্ষণাবেক্ষণে আশা অনুরূপ ফল দেবে। হয়রানির হাত থেকে মুক্তি দেবে। কেউ ইচ্ছা করলেই অন্যের সম্পত্তি দখল করতে পারবে না।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা