বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভা

আশাশুনি সদর বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা, উপযুক্ত খাদ্যদ্রব্য সরবরাহ ও দ্রব্যমূল্য সরকারি সিদ্ধান্ত মোতাবেক কার্যকর করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছেন। শনিবার সকালে সদর বাজারে এ মতবিনিময় সভা করা হয়।

আশাশুনি বাজার বণিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবু এবং আশাশুনি সদর বাজার হোটেল ও রেস্তরা মালিক সমিতির সভাপতি মোঃ আঃ আলিম ও সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাসসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ সভায় আলোচনা রাখেন। বক্তাগণ বলেন, পবিত্র রমজান উপলক্ষে সারাদেশের ন্যায় আশাশুনি সদরে নিত্য প্রয়োজনীয় মালামাল, খাদ্যদ্রব্য ও ইফতারী সামগ্রী ব্যবসা চলছে। এখানে স্থায়ী ব্যবসায়ী হোটেল রেস্তরা মালিকরা গ্লাসদারা তৈরি স্থানে নিরাপদ ভাবে ভাজা ও রান্না দ্রব্য রেখে বিক্রয় করে থাকেন। রমজান উপলক্ষে অস্থায়ী ইফতারী ব্যবসায়ীদেরকে অস্বাস্থকর পরিবেশে ও অস্থাকর পদ্ধতিতে ব্যবসা পরিচালনার জন্য কর্মকর্তারা তৎপর রয়েছেন। ইফতারী সামগ্রী তৈরিতে প্রয়োজনীয় তেল, ময়দা, বেসন, বেগুন, আলু, পেয়াজসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি হলেও ইফতারী সামগ্রী সহনীয় মূল্যে বিক্রয় করা হচ্ছে। কিন্তু ২টি পত্রিকায় আশাশুনি সদরে বাসি, অস্থাকর পরিবেশে হোটেল, রেস্তরা ও ভাজার দোকানে মালামাল বিক্রয়সহ যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন, অমূলক এবং রমজানের প্রথম দিনেই বাসি খাবারের অভিযোগকে হাস্যকর উল্লেক করে বক্তাগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছেন। সভায় সকল ব্যবসায়ীকে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য বৃদ্ধি না করা এবং স্বাস্থসম্মত ভাবে খাদ্য তৈরি ও বিক্রয় কাজে আরো যত্নশীল হতে আহবান জানান হয়।

একই রকম সংবাদ সমূহ

আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো

আবু সাঈদ, সাতক্ষীরা : ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার ৬ বছর পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে হারি চুক্তিতে ইজারা নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরেবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • সাতক্ষীরায় মেয়ে হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার স্বামীর প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ধীরগতি, পাঠদান ব্যাহত
  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ