শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন শিক্ষাবিদ অধ্যাপক এম এ ফারুক

কলারোয়ায় রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষাবিদ বিশিষ্ট শিক্ষাবিদ বঙ্গবন্ধুর সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রাক্তন এমসিএ প্রয়াত মমতাজ আহম্মেদ’র জ্যেষ্ঠ পুত্র অধ্যাপক এম এ ফারুক (৭৫) এর দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার সন্ধায় কলারোয়া ফুটবল মাঠে অধ্যাপক এম এ ফারুক’র প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অধ্যাপক এম এ ফারুক’র প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল
ইসলাম লাল্টু, শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, অধ্যাপক এম এ ফারুক’র ছেলে ফয়সাল আহমেদ অনি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ,জেলা আওয়ামীলীগের সহ.সভাপতি শেখ সাহিদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, অধ্যাপক এম এ ফারুক’র ভাই ফেরদৌস, জি এম ফাত্তাহ, জিএম ফৌজি, আবু ফরহাদ, ফোহাদ, চাচাতো ভাই
কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন,
সাতক্ষীরা পৌর আওয়ামীলীগ নেতা মীর মোস্তাক আলী কলারোয়া বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, সহ.অধ্যাপক জহিরুল ইসলাম শাহীন, সীমান্ত আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কবি মনিরুজ্জামান মন্ময় মনির,
সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড: শেখ কামাল রেজা, সহ জানাযার নামাজে সর্ব স্তরের মানুষ। জানাযার নামাজ পরিচালনা করেন মাও. হাবিবুর রহমান।

পরে অধ্যাপক এম এ ফারুক’র মরাদেহ কলারোয়া বঙ্গবন্ধু কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে কলেজের সকল পর্যায়ের শিক্ষকরা শেষ বারের মতো শ্রদ্ধা জানান কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম এ ফারুকে’র প্রতি।

সেখান থেকে অধ্যাপক এম এ ফারুক কে তার গ্রামের বাড়ি বোয়ালিয়ায় নিয়ে যাওয়া হয়। বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজ মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)’র সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, যশোর-২ আসনের সাবেক সাংসদ মনিরুল ইসলাম মনির, কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওঃ অহিদুজ্জামান, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এ এইচ এম কামরুজ্জামান বকুল, স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ সহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ।

এদিকে শিক্ষাবিদ অধ্যাপক এম.এ ফারুক এর মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সীমান্ত প্রেসক্লাব, কলারোয়া নিউজ সহ উপজেলা বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সংগঠন।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা