বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া নিউজের উপদেষ্টা হিসেবে যোগ দিলেন মশিউর রহমান

সরকার নিবন্ধিত জাতীয় অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি (নিবন্ধন নং-০৩) এর সহযোগী মাল্টিমিডিয়া অনলাইন সংবাদ মাধ্যম কলারোয়া নিউজ ডটকমের সম্মানিত উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী মো.মশিউর রহমান।

শুক্রবার কলারোয়া নিউজের এডমিন প্যানেলের এক অনুষ্ঠানে তিনি উপদেষ্টা হিসেবে যোগ দেন।

মো.মশিউর রহমান একজন বিশিষ্ট এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসায়ী। তিনি অথৈ ইন্টারন্যাশনালের সত্বাাধিকারী। সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামের মরহুম আলহাজ আকবর আলীর ছোটপুত্র মশিউর রহমান কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ও কলারোয়া প্রেসক্লাবের আজীবন সদস্য। চন্দনপুর হাইস্কুল, যশোর সরকারি সিটি কলেজ ও ঢাকা কলেজ থেকে উচ্চতর ডিগ্রি অর্জনকারী মো.মশিউর রহমান বর্তমানে রাজধানী ঢাকাতেই বসবাস করেন। তিনি যশোর ও ঢাকা থেকে প্রকাশিত একাধিক আঞ্চলিক ও জাতীয় প্রিন্ট পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেছেন। সাধারণ জনগণের পাশে থাকার প্রত্যয়ে নাড়ির টানে নিজ এলাকার পাঠকপ্রিয় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ এর সাথে এবার সরাসরি সংযুক্ত হলেন।

কলারোয়া নিউজ তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধনের জন্য আবেদিত। পত্রিকাটির মূল সাইটে প্রতিদিন হাজার হাজার পাঠক প্রবেশ করে সংবাদ পড়ে থাকেন। এছাড়াও অফিসিয়াল ফেসবুক পেজ ও অফিসিয়াল ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রতিদিন ৬৫ হাজারের বেশি পাঠকের কাছে পৌছে যায় কলারোয়া নিউজের প্রকাশিত লেখা ও ভিডিও প্রতিবেদনগুলো। এছাড়াও ইউটিউব চ্যানেলের মাধ্যমেও প্রচারণা পায় বস্তুনিষ্ঠ সংবাদ।

‘আমরা দেশ, মুক্তিযুদ্ধ, সত্য ও ন্যায়ের পক্ষে’ -এই স্লোগানকে সামনে রেখে কলারোয়া নিউজ ডট কম সাতক্ষীরা থেকে প্রকাশিত সর্বাধুনিক অনলাইন পত্রিকা যেখানে কলারোয়া, সাতক্ষীরা, খুলনা, যশোরসহ এই দক্ষিণপশ্চিামাঞ্চলের খবর, বাংলাদেশ, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধূলা সহ সকল তরতাজা সংবাদ পাঠকের কাছে পৌছুতে চেষ্টা করে। কলারোয়া নিউজ ডটকম বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধন পাওয়া আওয়ার নিউজ বিডি’র আঞ্চলিক সহযোগী সংবাদ মাধ্যম।

কলারোয়া নিউজের সম্পাদকীয় কার্যালয় সোনাবাড়িয়ায় মো.মশিউর রহমানের উপদেষ্টা হিসেবে যোগদান অনুষ্ঠানে কলারোয়া নিউজের সম্পাদক আবু রায়হান মিকাঈলের সভাপতিত্বে ও সহ.সম্পাদক অহিদুজ্জামান খোকার সঞ্চালনায় বক্তব্য রাখেন কলারোয়া নিউজের প্রধান উপদেষ্টা প্রফেসর মো.আবু নসর, নবনিযুক্ত উপদেষ্টা মশিউর রহমান, প্রকাশক মো.আরিফ মাহমুদ, ও সহ.সম্পাদক শফিকুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া নিউজের ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান রনি, সহ.সম্পাদক ইমানুর রহমান, দেবাশীষ চক্রবর্তী বাবু, আদিত্য বিশ্বাস, স্টাফ রিপোর্টার এসএম ফারুক হোসেন, সুমন হোসেন, সাব্বির হোসেন, মোখলেছুর রহমান, আবু জাহিদ প্রমুখ।

বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত বক্তা মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা