শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশগ্রাম মিডিয়া সেন্টারের কেন্দ্রীয় অফিস ও দেশগ্রাম পোস্ট ডটকম এর উদ্বোধন

দেশগ্রাম মিডিয়া সেন্টারের কেন্দ্রীয় কার্যালয় এবং দেশগ্রাম পোস্ট ডট কম এর উদ্বোধন গতকাল ১৮ জুন রাজধানী ঢাকার ৪৫ পশ্চিম হাজীপাড়া (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, হাতিরঝিলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত অভিনেতা এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন এবং বিজ্ঞানভিত্তিক আলোচক পীরজাদা আল্লামা খন্দকার শহীদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক,সমাজসেবক, দানবীর লোকমান হেকিম এবং ব্যবসায়ী, সমাজসেবক,সংগঠক আজিজুল ইসলাম রিপন।

সংগঠক ও উপস্থাপক সাহাব উদ্দিন শিহাবের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক রকিবুল হাসান রিজন, রাজনীতিবিদ সংগঠক কবি মাহমুদুর রহমান ওয়াহাব, সমাজসেবক ফোরকান মিয়া, সাংবাদিক সুজম হাসান শর্ত, মনিরুল ইসলাম ভূঁইয়া এবং শহীদুল ইসলাম শাহীন।

উপস্থিত ছিলেন সাংবাদিক মোল্লা বাহাউদ্দিন বাপ্পি, হাসান মাহমুদ জয়, নিগমানন্দ রায়, আলামিন, মালা চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মিজানুর রহমান এবং মোহাম্মদ আব্বাস উদ্দিন প্রমুখ।

প্রধান অথিতি পীরজাদা শহীদুল হারুন বলেন, সাংবাদিকতার লিখণীর মাধ্যমে সরকারের সাফল্যের এবং ব্যর্থতার দিক তুলে ধরতে হবে। দেশগ্রাম মিডিয়া সেন্টারের সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য তিনি আহ্বান করেন। দেশ এবং জাতির কল্যাণে দেশগ্রাম অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে মোস্তফা কামাল মাহ্দী বলেন, দেশগ্রাম মিডিয়া সেন্টারের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ, বিনোদন, সংস্কৃতি, সাহিত্য, মানুষের জীবনবোধ এবং দেশ ও জাতির কথা তুলে ধরে আগামীর সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাশে থাকবে ইনশাআল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা