সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের ধন্যবাদ জ্ঞাপন

মন্ত্রীপরিষদে হোমিওপ্যাথি চিকিৎসা আইন চূড়ান্ত অনুমোদন

দীর্ঘদিনের প্রতিক্ষিত হোমিওপ্যাথি চিকিৎসা আইন – ২০২৩ মন্ত্রীপরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার (১৯ জুন) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী পরিষদ সভায় এই আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

বি এইচ এম এস ও ডি এইচ এম এস চিকিৎসকদের নামের পূর্বে ডাঃ পদবী বহাল এবং উচ্চ শিক্ষার সূযোগ রেখে হোমিওপ্যাথি চিকিৎসক শিক্ষক ও ছাত্র ছাত্রীদের দীর্ঘদিনের প্রতিক্ষিত হোমিওপ্যাথি চিকিৎসা আইন ২০২৩ এর চূড়ান্ত অনুমোদন দেয়ায় সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় স্বাস্থ্য মন্ত্রী, মাননীয় আইন মন্ত্রী, স্বাস্থ্য শিক্ষা সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, হোমিওপ্যাথি বোর্ডের মাননীয় চেয়ারম্যান, ও সদস্যবৃন্দ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং হোমিওপ্যাথি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ সকল হোমিওপ্যাথিক চিকিৎসক শিক্ষক ও ছাত্র ছাত্রীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক জানান, মন্ত্রী পরিষদের বৈঠকে হোমিওপ্যাথি চিকিৎসা আইন-২০২৩ চূড়ান্ত অনুমোদন পরবর্তি আইনটি অবিলম্বে সংসদে পাশ হবে। ফলে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসায় এক নতুন যুগে পদার্পণ করবে । তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি,স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এমপি, হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ রায়, রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডাঃ জাহাঙ্গীর আলম’র ভূয়সী প্রশংসা করে বলেন হোমিওপ্যাথি বান্ধব এই আইন বাস্তবায়নের জন্য হোমিওপ্যাথি সংশ্লিষ্ট সকলেই সরকারের প্রতি চির-কৃতজ্ঞ থাকবে।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী

জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার মাধ্যমে জনমনে ভীতি তৈরি করতেবিস্তারিত পড়ুন

  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন
  • কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির