সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধান মন্ত্রীর গাড়ী বহরে হামলা মামলার আমামী

কলারোয়ার জয়নগরে গফফার গাজীর মেয়ে কতৃক হিন্দু সম্প্রদায়ের জমি দখলের পায়তারা

কলারোয়ার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামের রামকৃষ্ণ সাহার পৈত্রিক জমি একই এলাকার গফফার গাজী যিনি প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলা মামলার আসামি তার মেয়ে নাসরিন খাতুন জোর করে দখলের পায়তারা করছে।

জানাগেছে, শিব পদ সাহার ছেলে ভৈরব সাহা, রামকৃষ্ণ সাহা, প্রদিপ সাহা ও ভৈরব সাহার ছেলে পবিত্র সাহা উত্তরআধিকার সুত্রে ক্ষেত্র পাড়া মৌজার এস এ ৩৯৮ ও ৩৯৯। হাল ১৯৮ দাগের ১০ শতাংশের মালিক তারা, সেই ১০ শতাংশ জমি গফফার গাজীর মেয়ে নাসরিন খাতুন জোর করে দখল করার পায়তারা করছে। শুধু তাই নয়, সেই ১০ শতাংশ জমির জাল দলিল তৈরী করে নিজের কেনা জমি বলে দাবি করছে।

এছাড়াও নাসরিন খাতুন একটা জাল জালিয়াতির মাধ্যমে যে দলিল তৈরি করেছেন তার মধ্য উক্তদাগ উল্লেখ নাই। নিজের ক্রয় কৃত সম্পত্তি বলে দাবি করছে। তিনি বলছেন ঐ জমি সাগর সাহার কাছ থেকে কিনেছেন।সাগর সাহা শিবপদ সাহার কোন ওয়ারেশ না। যার রেজিস্ট্রেশনের তারিখ ২০২৩ সালের ২৭শে ফেব্রুয়ারি।

সাগর সাহা ভারতের বাসিন্দা। তিনি ১০ বছর যাবত ভারতের পশ্চিমবঙ্গের মছলন্দপুরে বসবাস করছেন এবং তিনি ভারতের স্থায়ী বাসিন্দা। তারা লেখাপড়াও করছেন ভারতে।

নাসরিন খতুনের পিতা গফফার গাজী মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলা মামলার সাজা প্রাপ্ত আসামী।

নাসরিন খাতুন ও তার আত্বীয় স্বজন জামাত শিবিরের লোক জন দিয়ে প্রতিনিয়ত ঐ হিন্দু অসহায় পরিবারটিকে হুমকি দিচ্ছে। পবিত্র সাহার কন্যা সন্তান কে অপহরণের হুমকি দিচ্ছে। এহেন কারণে ঐ পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তাই ঐ অসহায় হিন্দু পরিবারটি নিজেদের নিরাপত্তা ও দখলকৃত জমি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ও মাননীয় জেলা প্রশাসকের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব