রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ও পাটকেলঘাটা বাজারে

আ’লীগ নেতা স্বপনের নেতৃত্বে সরকারের উন্নয়ন প্রচারণায় লিফলেট বিতরণ

দীপক শেঠ, কলারোয়া: মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতির সাফল্য তুলে ধরতে যুবলীগের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।

নতুন ভাবে প্রচার- প্রচারণার এই পথে সাধারন ভোটারদের সাথে শুভেচ্ছা ও কূশল বিনিময় করা হয়। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনে শুক্রবার( ১১ আগষ্ট) বিকালে কলারোয়া তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে ওই প্রচারণা চালানো হয়। কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে যুবলীগ সদস্যদের অংশগ্রহনে ওই নতুন ধারার প্রচার প্রচারণায় তালা ও কলারোয়াবাসি স্বত:স্ফুর্তভাবে স্বাগত জানিয়েছে।

বঙ্গবন্ধুর আদর্শ বান্তবায়নে ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতিকে মানুষে মাঝে তুলে ধরতে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু সাঈদ খান খোকন, সালাউদ্দীন হোসেন বাপ্পি, আতিক মুহিব, ইলিয়াস হোসেন, আবুল কালাম, রউফ মোল্যা, মুকুল হোসেন ও সোহেল হোসেন সহ অসংখ্য কর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান খচিত সাদা রংয়ের টুপি পরে দেশের উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরা লিফলেট বিতরণ করা হয়।

জনবহুল পাটকেলঘাটা বাজারে সকল ব্যবসায়ীদের দোকানে দোকানে ও পথচারীদের মাঝে ওই লিফলেটে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় পদ্মা সেতু নির্মান, ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর প্রদান, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীন অবকাঠামো উন্নয়ন সহ একাধিক উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। লিফলেট বিতরণে শুভেচ্ছা বিনিময়কালে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ কর্মীরা আ’লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ও উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে জয়ী করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে একসাথে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর নিবেদিত সৈনিক নতুন প্রজন্মের অসংখ্য নারীদের অংশগ্রহনে গত ১৩ জুলাই নতুন করে ওই প্রচার- প্রচারণার পথ বেছে নিয়ে কলারোয়া থেকে যাত্রা শুরু করে দিনব্যাপি তালা উপজেলা পরিষদ, তালা সদর, পাটকেলঘাটা থানার মোড় থেকে বাজার এবং বিভিন্ন এলাকার সাধারন মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে আগামী দিনে শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে সকলকে এগিয়ে আসার বার্তা পৌঁছে দেয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল