শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরের মধু সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

যশোরের (কেশবপুর-সাগরদাঁড়ী) মাইকেল মধুসূদন দত্ত সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্ধোধন করলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি।

রোববার দুপুরে কেশবপুরস্থ মধু তোরণ গেটে ৪২ কোটি টাকা ব্যয়ে এ সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্ধোধন করা হয়।

কেশবপুর শহর থেকে সাগরদাঁড়ী যেতে ১৩কিলোমিটারের মধ্যে হাসানপুর পর্যন্ত ৭কিরোমিটার রাস্তা ভেঙ্গে বড়-বড় গর্তের সৃষ্টি হওয়ার ফলে সাগরদাঁড়ীতে আগত পর্যটকেরা পড়তেন মহা বিপাকে। গত দশ বছওে এ রাস্তার কোন উন্নয়ন কাজ হয়নি। এ সড়কটির অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। যশোর থেকে সাতক্ষীরা দুরত্ব ১২০কিলোমিটার। এ সড়কের আরেকটি দিক হল কেশবপুর হয়ে সাতক্ষীরা যাতাযাতের সহজ পথও এটি। কেশবপুরের হাসানপুর হয়ে গেলে ৫৫কিলোমিটার পথ কম হওয়ায় গাড়ী চালকরা এ সড়কটি ব্যবহার করে। বিভিন্ন ভারী যানবাহন চলাচল করার ফলে এই সড়কটির বিভিন্ন জায়গায় ডেবে যওয়ার ফলে অসংখ্য খানা-খন্দের সৃষ্টি হয়। মধু সড়ক সংস্কার আন্দোলন পরিষদের পক্ষ থেকে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত এ সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করা হয়।

কেশবপুর-সাগরদাঁড়ী সড়কের অবস্থা অত্যন্ত বেহাল থাকায় ইতিপূর্বে বিভিন্ন পত্র-পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়। অবশেষে এ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন হওয়ায় এলাকার মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।

মাইকেল মধুসূদন দত্ত সড়কের (কেশবপুর-সাগরদাঁড়ী) উন্নয়ন কাজের উদ্বোনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা