শনিবার, আগস্ট ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিম-তেল-আলু-পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের দামেই

সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ।
নতুন নির্ধারণ করা দাম অনুযায়ী, প্রতি পিস ডিম ১২ টাকা, পেঁয়াজ কেজি প্রতি ৬০ থেকে ৬৫ টাকা, আলু ৩৫ টাকা এবং সয়াবিন তেল লিটার প্রতি ১৬৯ টাকায় বিক্রি হওয়ার কথা থাকলেও, আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে এসব পণ্য।

এদিকে, রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ভাটারা বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় অতিরিক্ত দাম নেয়ায় জরিমানা আদায় করা হয় একটি দোকানে। সেই সঙ্গে বাকিদের সতর্ক করা হয়।

অভিযানের বিষয়ে সংস্থাটির ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মাগফুর রহমান বলেন, আলু, পেঁয়াজ, ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। সেই নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করেছিলেন এক বিক্রেতা। আমরা এর প্রমাণ পেয়েছি। কাজেই সে যেন সরকারের নির্ধারিত মূল্য মেনে পণ্য বিক্রি করেন, তাই আমরা তাকে জরিমানা করেছি।

সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে আলু বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় সেই ব্যবসায়ীকে। কিন্তু এতে তার ঘোর আপত্তি। কারণ, পাইকারি বাজারে তাদের বাড়তি দামে কিনতে হচ্ছে। তিনি বলেন, আমরা ৪০ টাকা ৫০ পয়সা দরে আলু কিনেছি। তাই বিক্রি করছি ৪২ টাকায়। আমার কাছে ভাউচারও রয়েছে। এর পরও আমাকে জরিমানা করা হয়েছে।

খুচরা বাজারে আলুর দাম ৩৫ টাকা নির্ধারণ করেছিল সরকার।
কিন্তু বিক্রেতারা বলছেন, তাদের কিনতেই হচ্ছে ৪১ টাকায়। বাধ্য হয়েই তাই বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়।
আরেকজন আলু বিক্রেতা দাবি করেন, আমরা প্রতি কেজি আলু ৩৯ টাকা ৫০ পয়সায় কেনা পড়ছে। কোল্ড স্টোরেজ থেকে বলা হচ্ছে, আপনারা এই দামে পছন্দ হলে নেন, না হলে বাদ দেন।

নতুন নির্ধারণ করা দাম অনুযায়ী, প্রতি পিস ডিম ১২ টাকা, পেঁয়াজ কেজি প্রতি ৬০ থেকে ৬৫ টাকা, আলু ৩৫ টাকা এবং সয়াবিন তেল লিটার ১৬৯ টাকায় বিক্রি হওয়ার কথা থাকলেও, আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে এসব পণ্য।

অন্যদিকে বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতার। তারা মনে করছেন, খুচরা বাজারে নয়, কারসাজি হচ্ছে পাইকারি বাজারে। এক ক্রেতা বলেন, পাইকারিতে ডিমের দাম ১২ টাকা। সরকার দাম নির্ধারণ করে দিলেও বাজারে সেটি কেউ মানছে না।

এর আগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) খুচরা বাজারে প্রতিটি ডিমের দাম ১২ টাকা, আলুর দাম প্রতি কেজি ৩৫ টাকা থেকে ৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৪ টাকা থেকে ৬৫ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণার পর থেকেই বাজারে নতুন দর কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বাজারের চিত্র বলছে ভিন্ন কথা। এই তিন পণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই।

এছাড়া একই দিন সয়াবিন তেল ও পাম তেলের দামও কমানোর ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পরে সেদিন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভোজ্যতেলের দাম কমানোর ঘোষণা দেয়।

এতে বলা হয়েছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য কমায় দেশের বাজারে ভোজ্যতেলের দাম কমানো হয়েছে। ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮২৫ টাকা করা হয়েছে। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেলের দাম ৪ টাকা কমিয়ে ১২৪ টাকা করা হয়েছে।

নতুন এ দাম রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন

চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের

চীনের বৃহত্তম নৌবহর সম্প্রসারণ এবং পাকিস্তানের উন্নত চীনা-নির্মিত আক্রমণকারী সাবমেরিন অধিগ্রহণকে মোকাবেলায়বিস্তারিত পড়ুন

ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ

ভারতের উত্তর প্রদেশে রাজ্যের রামপুর জেলায় এক প্রবীণ মুসলিম নেতার প্রতিষ্ঠিত ‘মোহাম্মদবিস্তারিত পড়ুন

  • ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
  • ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ভারতের লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা
  • ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বলছে ককরোচ জনতা পার্টি
  • অবশেষে টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
  • মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের
  • ভারতে আন্দোলন: বিক্ষোভকারী তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
  • অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মোদি সরকার
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির
  • আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: মন্ত্রী দিলীপ ঘোষ
  • দিল্লিতে বিক্ষোভ সামাল দিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ করলো সরকার