বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাঈদীকে জেলে ঢুকিয়ে মেরে ফেলা হয়েছে, খালেদা জিয়ার ক্ষেত্রেও উদ্দেশ্য তাই: মির্জা ফখরুল

যুদ্ধাপরাধের মামলায় আজীবন দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মতো খালেদা জিয়াকেও চিকিৎসা না দিয়ে সরকার মেরে ফেলতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভোটের অধিকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে রোববার বগুড়ায় তারুণ্যের রোডমার্চ শুরুর আগে পথসভায় তিনি এ অভিযোগ করেন।

বিএনপির মহাসচিব বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মিথ্যা মামলায় কারাবন্দী করা’ হয়। যথাযথ চিকিৎসা না পেয়ে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। চিকিৎসকেরা বলছেন, ‘লিভার ট্রান্সপ্ল্যান্ট ছাড়া’ তাকে বাঁচানো যাবে না। বিদেশে না নিলে সেটা সম্ভব নয়। কিন্তু সরকার তা করতে দিচ্ছে না।

মির্জা ফখরুল বলেন ‘সাঈদী সাহেবকে যেভাবে জেলে ঢুকিয়ে মেরে ফেলেছে, আজকে আমাদের দেশনেত্রীর ক্ষেত্রেও উদ্দেশ্য ওইটাই। তাই আজকে পরিষ্কার করে বলতে চাই, অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।’
তা না হলে সমস্ত দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘ভোটের অধিকার আদায় করতে আমাদের রুখে দাঁড়াতে হবে। জনগণকে জেগে উঠতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে ভোট দিতে হবে। ১৪ ও ১৮ সালের ভোট আমরা দেখেছি। আগামী ২৪ সালের ভোট এই সরকারের অধীনে হতে দেওয়া যাবে না। আমরা আর শিয়ালের কাছে মুরগি বাগী দিতে রাজি না।’

ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা ১৮ দিনের সফরে আমেরিকায় যাচ্ছেন উল্লেখ করে মীর্জা ফখরুল বলেন, ‘এবার ছাড় দেওয়া হবে না। আমাদের অধিকার আদায় করে নিয়েই ছাড়ব।’

পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান মাহমুদ টুকু, ছাত্রদলের সভাপতি রাশেদ ইকবালসহ অন্য নেতারা বক্তব্য দেন।

বগুড়ার ১২ উপজেলা ছাড়াও জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর ও পাবনা থেকে আগত নেতা-কর্মীরা তারুণ্যের রোডমার্চে অংশ নেন। পথসভা শেষে বগুড়া শহরতলির এরুলিয়া হাট চত্বর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতা-কর্মীদের গাড়িবহর নওগাঁ হয়ে রাজশাহীর উদ্দেশে যাত্রা করে। গাড়িবহরে ২ হাজার মাইক্রোবাস, পাঁচ শতাধিক বাস ও ট্রাক ছাড়াও পাঁচ শতাধিক মোটরসাইকেলে নেতা-কর্মীরা অংশ নিচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

বর্তমান জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদবিস্তারিত পড়ুন

  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার