শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুগোপযোগী উন্নত সেবা নিশ্চিতে ‘কলারোয়া ট্যুরস এন্ড ট্রাভেলস’র উদ্বোধন

যুগোপযোগী উন্নত সেবা নিশ্চিত করতে সাতক্ষীরার কলারোয়ায় সম্পূর্ণ নতুন আঙ্গিকে উদ্বোধন হলো ‘কলারোয়া ট্যুরস এন্ড ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান।
এ প্রতিষ্ঠানটি থেকে গ্রাহক দেশ-বিদেশের বিমান ও রেল টিকিট, হোটেল বুকিং, বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং, ভারতে মেডিকেল ও টুরিস্ট ভিসা প্রসেসিং, বিশ্বের উন্নত দেশগুলোতে স্টুডেন্ট ভিসা প্রসেসিংসহ ইন্টারনেট যুগের সকল কাজ করতে পারবেন। এছাড়াও অনলাইনে পাসপোর্ট ফরম ফিলাপ, পুলিশ ক্লিয়ারেন্স ফরম ফিলাপ, বিএমইটি নিবন্ধনসহ অনলাইন সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন অত্যন্ত স্বল্পমূল্যে। পাশাপাশি এনআইডি সংশোধন জন্ম নিবন্ধন সংশোধন সংক্রান্ত পরামর্শ সেবা গ্রহণ করতে পারবেন।

ইন্টারনেট জগতের এমনই সেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে কলারোয়া মেইনরোডে ধারে কলারোয়া থানার ১০০হাত দক্ষিণে ডাক্তার আনিসুর রহমান মার্কেটের নিচ তলায় ‘কলারোয়া ট্যুরস এন্ড ট্রাভেলস’ নামে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে সংক্ষিপ্ত দোয়া ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির পথচলা কার্যক্রম নতুনভাবে শুরু করে।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও ব্যবস্থাপক ইমানুর রহমান, ব্যবসায়ী রাজু আহমেদ, আরিফ মাহমুদ, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সরদার জিল্লুর রহমান, সাংবাদিক জুলফিকার আলী, ব্যবসায়ী গাজী হাদিউজ্জামান মন্টু, লাভলু, সোহাগ, মহিদুজ্জামান, আয়োজক প্রতিষ্ঠানের প্রশান্ত কুমার দাস, অলক বিশ্বাস প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ