শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজমো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান, আগরদাঁড়ী
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সদর উপজেলা সার্ভেয়ার এস.এম রফিকুল ইসলাম, ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান বেলাল, মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগরিকা খাতুন, আওয়ামী লীগ নেতা প্রভাষক আমিনুল হাসান রাসেল, ফয়জুল কবির প্রমুখ।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী-৪ (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় অনুভূমিক সম্প্রসারণ ভবন ৮৬ লক্ষ ৮১ হাজার ৬৩৬ টাকা ব্যয়ে ৪তলা ভিত বিশিষ্ট ২তলা ভবন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়ণে নির্মাণ করা হয়েছে।

এসময় দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আহম্মদ আজাদ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সাতক্ষীরায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি
  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত