বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দেয়াড়া ঘোষপাড়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও কৃষ্ণা রায়

দীপক শেঠ, কলারোয়া:কলারোয়ায় শারদীয় দূর্গা পূজায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়।

শুভ মহা অষ্টমী তিথিতে রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পূজায় দেয়াড়া ইউনিয়নের ঘোষপাড়া পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে দর্শনার্থীদের সাথে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করেন ইউএনও কৃষ্ণা রায় ।

তিনি বলেন ধর্ম যার যার রাস্ট্র সবার এই মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। ধর্মনিরপেক্ষ সেই স্বাধীন দেশে সকল ধর্ম, বর্ণের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে ধর্মীয় উৎসব পালনের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেবেন বলে আশাবাদ প্রকাশ করেন। তিনি দেশের সার্বিক উন্নয়ন সাধনে ধর্মীয় উৎসব পালনের সাথে সাথে মানব কল্যাণে নিবেদিত হয়ে সকলকে মিলেমিশে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহবান জানান।

উপজেলা ব্যাপি শারদীয় দূর্গা পূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উৎযাপনে জনপ্রতিনিধি, সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ সহ পুলিশ প্রশাসন ও সকল দায়িত্বরত ব্যক্তিদের তিনি সহযোগীতা কামনা করেন। পূজা মন্ডপ পরিদর্শন শেষে মন্ডপে মন্ডপে উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্য বজায় থাকায় সন্তোষ প্রকাশ করে সকলের প্রতি শারদীয়ার শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, সনাতন ধর্মীয় নেতা নিরাঞ্জন ঘোষ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি ও পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়