মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪০ নারীর এক স্বামী!

ভারতের বিহার রাজ্যে ৪০ নারীর এক স্বামী। কি চমকে উঠলেন! চমকালেও ঘটনা সত্য। ওই ৪০ নারী তাদের স্বামীর নাম রূপচাঁদ হিসেবে উল্লেখ করেছেন। ৭ই জানুয়ারি থেকে সেখানে শুরু হয়েছে জাতিশুমারি। সেই শুমারিতে বিহারের আরওয়াল ডিস্ট্রিক্টের ওই নারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাদের স্বামীর নাম কি।

জবাবে তারা সবাই বলেছেন- রূপচাঁদ। এ নিয়ে আশপাশে, এমনকি এখন ইন্টারনেট যুগে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই খবর। চলছে হাসি-তামাশা। বলাবলি হচ্ছে, একজন পুরুষের কয়জন স্ত্রী থাকা সম্ভব? ৫ জন, দশজন, পনেরজন? কিন্তু একই ব্যক্তির ৪০ জন স্ত্রী থাকার কথা সম্ভবত এর আগে কখনো শোনা যায়নি। এ খবর দিয়ে অনলাইন ইন্ডিয়া টুডে বলছে, ওইসব নারীর বসবাস আরওয়াল ডিস্ট্রিক্টের নিষিদ্ধপল্লীতে।

যখন শুমারি কর্মকর্তারা তাদের সন্তানদের বিষয়ে প্রশ্ন করেছেন, তখন তাদের পিতার নাম রূপচাঁদ উল্লেখ করেছেন এসব নারী। রিপোর্ট অনুযায়ী, ওই নিষিদ্ধপল্লীর ওয়ার্ড নম্বর ৭-এ বসবাসকারীরা জীবনযাপনের খরচ মেটাতে নাচ-গান করেন। তাদের কোনো নির্ধারিত ঠিকানা নেই।

রাজ্যটিতে ক্ষমতায় নীতিশ কুমারের সরকার। তারা ৭ই জানুয়ারি থেকে জাতিভিত্তিক শুমারি শুরু করে। জনগণনার এই প্রকল্পে খরচ ধরা হয় ৫০০ কোটি রুপি। রাজ্য সরকার এই কাজটি করছে দুই ধাপে। প্রথম ধাপে প্রতিটি বাড়িতে বসবাসকারী মানুষ সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। দ্বিতীয় ধাপে সব গোত্র, উপগোত্র এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ডাটা নির্ণয় করা হবে। জনগণনার এই কাজের জন্য প্রশিক্ষণ শুরু হয় ১৫ই ডিসেম্বর। এতে জনগণের আর্থিক অবস্থা সম্পর্কে তথ্যও রেকর্ড করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার

উত্তর শ্রীলঙ্কার জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় একটি শ্মশান সম্প্রসারণের কাজ চলছিল। মাটিবিস্তারিত পড়ুন

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল