বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফারুখ ফয়সাল আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করায় স্বদেশ’র অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি: মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নতুন নির্বাহী পরিচালক হয়েছেন বিশিষ্ট মানবাধিকার বিশেষজ্ঞ ও উন্নয়নকর্মী ফারুখ ফয়সল। তিনি গত বুধবার প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছেন।

আসক মানবাধিকার ও আইন সহায়তা প্রদানকারী সংগঠন। ১৯৮৬ সালে কাজ শুরু করার পর থেকে সংগঠনটি সমাজে সমতা, মানবাধিকার, সামাজিক ও লৈঙ্গিক ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি রাষ্ট্রে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটি নানা অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে।

ফারুখ ফয়সল এর আগে তথ্য ও মত প্রকাশের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল ১৯-এর দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক ছিলেন। এশিয়া, উত্তর আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে আন্তর্জাতিক উন্নয়ন এবং মানবাধিকার কর্মসূচি পরিচালনা করেছেন। এর পাশাপাশি সাংবাদিকতা, মিডিয়া উন্নয়ন, মত প্রকাশের আন্দোলনের স্বাধীনতা এবং উন্নয়ন যোগাযোগ বিষয়ে নেতৃত্বশীল ভূমিকা পালনে তাঁর দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। কাজের ক্ষেত্রে তিনি সবসময় জেন্ডার সমতাকে প্রাধান্য দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যেও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াাশোনা করেছেন। ফারুখ ফয়সল মহান মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান।

ফারুক ফয়সল আইন ও সালিশ কেন্দ্রে (আসক) নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করায় তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীর জেলায় মানবাধিকার সুরক্ষায় কর্মরত বেসরকারি সংস্থা স্বদেশ’র নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্ত ও সংগঠনে সকল পর্যায়ের কর্মীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, সেটি ছিল সম্পূর্ণবিস্তারিত পড়ুন

  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বিশেষ সুবিধা নয়, লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর