আশাশুনির ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টাকা বিতরণ


জি,এম আল ফারুক, আশাশুনি: আশাশুনির গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের সকল এসএসসি শিক্ষার্থীর ফরম ফিল আপের টাকা প্রদান করলেন ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। স্কুলের প্রধান শিক্ষকের কাছে ৮৬ জন পরীক্ষার্থীর ফরম ফিলআপের টাকা প্রদান করেন তিনি।
ম্যানেজিং কমিটি নির্বাচনের সময় বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা ঘোষণা করেছিলেন যে, তিনি আগামী ২ বছরের জন্য সকল ছাত্র-ছাত্রীদের বেতন, সেশন চার্জ, প্রশ্ন ফিস এর টাকা এবং এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলআপের টাকা পরিশোধ করবেন। কোন শিক্ষার্থীকে টাকা দিতে হবেনা।
ওয়াদা পুরন করে ২য় বারের মতো বিপুল পরিমাণ টাকা প্রতিষ্ঠানে তুলে দেওয়ায় স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক, কমিটির সদস্য, শিক্ষক-কর্মচারীমন্ডলীসহ এলাকাবাসীর মধ্যে নতুন অনুভূতির অবতারনা লক্ষ্য করা গেছে। তার এহেন মহতি উদ্যোগে শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হয়েছে।
উল্লেখ্য, গত ২০২৩ সালের ৯৬ জন এসএসসি পরীক্ষার্থীর ফরম ফিলআপের জন্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা এবং সকল শিক্ষার্থীদের বেতন, সেশান চার্জ ও প্রশ্ন ফিস বাবদ ৬৫ হাজার টাকা ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা তার নিজস্ব তহবিল থেকে প্রদান করেছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন


