শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে গৃহবধূকে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয়ার অভিযোগ, স্বামী পলাতক

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় পারিবারিক কলহের জের ধরে মুনি আক্তার (৩০) নামে এক গহবধু বিষপানে আত্মহত্যা করেছ বলে স্বামীর পরিবারের দাবি। যৌতুক না পেয়ে মেয়েকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে জামাই ও তার পরিবার। এ অভিযোগ করেছেন মৃত মুনিরার বাবা মো.দুলাল মিয়া।

সোমবার বিকালে সে বিষপান করলে চিকিৎসার জন্য কালিয়া হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। সে উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. মুরছালিন মোল্যার স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে স্বামী মুরছালিন পলাতক রয়েছে।

মুরছালিনের পারিবারিক সুত্রে জানা যায়, গত প্রায় ৭ বছর আগ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার হুটকিয়া গ্রামের মো.দুলাল মিয়ার মেয়ে মুনিরা ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টারিতে এক সাথে চাকুরী করতো। চাকুরীর সুবাদে মুরছালিনের সাথে তার পরিচয় ও মন দেয়া নেয়ার মাধ্যমে মুনিরা মুরছালিনকে দ্বিতীয় বিয়ে করে। করোনাকালীন সময়ে মুরছালিন স্ত্রীকে নিয়ে কলাবাড়িয়া গ্রামের বাড়িতে চলে আসে এবং সেখানেই বসবাস করছিল। কিন্তু মুরছালিনের পরিবার তাদের প্রেমের বিয়ে মেনে নিতে রাজি না হওয়ায় পাবিবারিক কলহ লেগেই থাকতো। তারই জের ধরে সোমবার বিকালে ৪ টার দিকে মুনিরা বিষপান করলে মুমূর্ষু অবস্থায় তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে সন্ধ্যা ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুনিরার বাবা মো.দুলাল মিয়া অভিযাগ করে বলেন, চাহিদামত যৌতুক না পেয়ে আমার মেয়ে মুনিরাকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যাকান্ডকে ঢাকতে চাইছে জামাই ও তার পরিবার। মেয়ের লাশ দাফনের পর আইনী ব্যবস্থা নেয়া হবে।

উপজেলার নড়াগাতি থানার ওসি মো.মুস্তাফিজুর রহমান বলেন, গৃহবধূর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী