বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আমান মাস্টার বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দেশের পাঁচ জেলায় বিএনপির আট নেতাকে বহিষ্কার করা হয়েছে।
তাদের মধ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান রয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরগুনার আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল ফকির, সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. আমানুল্লাহ আমান (মাস্টার), নাটোরের লালপুর থানা বিএনপির ২নম্বর যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টুকে বহিষ্কার হরা হয়েছে।
এছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদাল হোসেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, জমির উদ্দিন, জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এহেতাশামুল আজিমকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, বহিষ্কার হওয়া নেতাদের মধ্যে কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আমান পৌরসভাধীন মুরারীকাটী ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক। তিনি কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কয়েক মাস আগে তিনি সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতিও নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, সম্প্রতি সাতক্ষীরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচন সম্পর্কিত একাধিক সভায় তিনি উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। এরই জের ধরে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে, আরো কয়েকজন বিএনপির পদধারী নেতা প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করছেন বলে দলটির স্থানীয় সূত্র জানায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়