রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির চাপড়া হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রতিক বরাদ্দ

আশাশুনি ব্যুরো ঃ আশাশুনির চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। রবিবার সকালে এ নয়জন অভিভাবক সদস্য প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিক বরাদ্দের পর প্রার্থীরা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার প্ররোচনায় নেমে পড়েন। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানাগেছে আশাশুনি চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্জ্ব গাউছুল হক রাজের প্যানেলে অভিভাবক সদস্য প্রার্থী আছাদুল হক গাজী ( মোরগ), আমিরুল ইসলাম (হাতপাখা), মহসীন আলী (কলস) ও সাইদুল ইসলাম (দোয়াত কলম)। সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের পক্ষের অভিভাবক সদস্য প্রার্থী ফেরদাউস হোসেন (ছাতা), শফিকুল ইসলাম (আম), আবু তালেব (হরিণ), আকবার আলী গাজী (মাছ)। স্বতন্ত্র মহিলা প্রার্থী মোছাঃ আছিয়া খাতুন (বই) প্রতিক পেয়েছেন। এ নির্বাচনে বিভিন্ন চায়ের দোকান ও পাড়া মহাল্লাসহ হাট বাজারে ব্যাপক আলাপ আলোচনা চলছে। এতে উঠ এসেছে বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্জ্ব গাউছুল হক রাজের প্যানেলের অবস্থান অত্যান্ত ভাল বলে জানাগেছে। তবে এলাকাবাসী বলেন সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্জ্ব গাউছুল হক রাজ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলে স্কুলটির উন্নয়নসহ শিক্ষার মান উন্নয়ন ও পরিবেশ ভাল হবে।

একই রকম সংবাদ সমূহ

আশাশু‌নির শ্রীউলা‌তে ফ্রি মেডিকেল ক্যাম্প

আশাশু‌নির শ্রীউলা‌তে উদারতা’র স্বপ্নদ্রষ্টা প্রয়াত আব্দুল্লাহ মাহমুদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলা‌তে ৬০ অসহায় পরিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু
  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
  • আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
  • আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
  • আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু