রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় চালকসহ ফেনসিডিল ও পিকআপ ভ্যান আটক

যশোরের শার্শা উপজেলার বসতপুর এলাকা থেকে বৃহস্পতিবার ভোররাতে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ১৫০ বোতল ফেন্সিডিলসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে। সেই সাথে চালক শেখ সোহাগ হোসেন (২৩) কে ফেনসিডিল নেয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে। সে যশোর কোতয়ালী থানার ভায়না গ্রামের শেখ মনির হোসেনের ছেলে।

বৃহস্পতিবার ভোরে বাগআঁচড়া-গোগা সড়কের বসতপুর পাঁকা রাস্তার ওপর থেকে ফেনসিডিল ও পিকআপ ভ্যানসহ সোহাগকে আটক করা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই ফিরোজের নেতৃত্বে একদল পুলিশ বসতপুর এলাকার পাকারাস্তার ধারে অবস্থান নেয়। ভোরের দিকে পিকআপ ভ্যানটি গোগা থেকে বাগআঁচড়ার দিকে আসতে থাকে। এবং বসতপুর এলাকায় পুলিশের সামনে আসলে চালকসহ গাড়ীটি আটকানো হয়। পরে চালক শেখ সোহাগ হোসেনের স্বীকারোক্তিতে পিকআপ ভ্যানের সীটের তলে লুকিয়ে রাখা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, শেখ সোহাগ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহবিস্তারিত পড়ুন

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং প্রশাসনের ভেতরেবিস্তারিত পড়ুন

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুলবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস