বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাবেক এমপি রবির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা-২আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

তিনি বলেন, আমি এই দিনে গভীর শ্রদ্ধা জানাই মুক্তিসংগ্রামের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর অবিসংবাদিত নেতৃত্বে আমরা অর্জন করেছি প্রিয় স্বাধীনতা।

এ মহান দিনে আমি আরো শ্রদ্ধাভরে স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদ ও দু’লক্ষ সম্ভ্রমহারা মা-বোনকে, যাঁদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমরা মুক্তিযুদ্ধে কাঙ্খিত বিজয় ছিনিয়ে এনেছি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনে এক গৌরবদীপ্ত দিন।

শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতা এবং অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে যাঁরা স্বজন হারিয়েছেন, ভোগ করেছেন অমানুষিক নির্যাতন, তাঁদের আমি আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি। পাশাপাশি অশেষ কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের মুক্তিসংগ্রামে যেসব বিদেশী রাষ্ট্র, সংগঠন ও ব্যক্তিবর্গ প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা দিয়েছেন তাঁদের প্রতি।

১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্থানি বাহিনী যখন অতর্কিতে নিরীহ ও নিরস্ত্র বাঙালির উপর হত্যাযজ্ঞ শুরু করে, তখন ২৬শে মার্চের প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এই ঘোষণা টেলিগ্রাম, টেলিপ্রিন্টার ও তৎকালীন ইপিআর-এর ওয়ারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়।

প্রতিটি জেলা ও মহকুমায় আওয়ামী লীগের নেতৃত্বে এই ঘোষণা ব্যাপকভাবে প্রচার করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা রিক্সায় মাইক লাগিয়ে তা প্রচার করেন। আন্তর্জাতিক গণমাধ্যমেও এই প্রচারিত হয়। বঙ্গবন্ধুর নির্দেশে পরিচালিত ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর চূড়ান্তবিজয় অর্জিত হয়।

অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন। এই অর্জনকে অর্থপূর্ণ করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে সর্বস্তরে পৌঁছে দিতে হবে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে দিনবদলের লক্ষ্যে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাসমুক্ত, অসাম্প্রদায়িক ও দারিদ্র্যমুক্ত স্মার্ট সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি