এমপি আশুর পক্ষ থেকে খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম কুতুবউদ্দিনকে সংবর্ধনা


নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশুর পক্ষ থেকে খুলনা বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী গ্রাম ডাক্তার হাফেজ মাওলানা কুতুবউদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ মে) বিকালে জেলা যুব সংঘতির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. আবু তাহের কর্তৃক আয়োজিত তার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. আবু তাহের, সাতক্ষীরা জেলা নিকাহ রেজিষ্টার সমিতির সাংগঠনিক সম্পাদক ও চৌধুরী পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. সিরাজুল ইসলাম, থানাঘাটা সরদারবাড়ি বায়তুর রহমান জামে মসজিদ কমিটির সভাপতি মেহেদী হাসান মুসা প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মহরম আলী, জাতীয় পার্টি নেতা মো. মহিদুল ইসলাম, ওহাব আলী, আবুল বাশার, শফিকুল ইসলাম, জামাল উদ্দিন, ইয়াকুব আলী প্রমুখ।
খুলনা বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম প্রতিযোগিতায় প্রথম স্থান করায় থানাঘাটা সরদারবাড়ি বায়তুর রহমান জামে মসজিদের ইমাম ও বিশিষ্ট ইসলামী কণ্ঠ শিল্পী গ্রাম ডাক্তার হাফেজ মাওলানা কুতুবউদ্দিনকে সদর আসনের এমপি আশুর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন


