বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় কন্যা শিশু ধর্ষণের চেষ্টায় মামলা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ৫ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টায় মামলা দায়ের হয়েছে। এঘটনাটি বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ পারুলিয়ার চরপাড়া এলাকায় ঘটে।

ঘটনায় ভিক্টিমের পিতা বাদি হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় অভিযুক্ত দক্ষিণ পারুলিয়ার জনৈক ফজর আলী (৬৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বাদি ভিক্টিমের পিতা জানান, গত বৃহস্পতিবার দুপুরে আমার কন্যাকে খাবারের প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তী ফজর আলী তার বাড়িতে নিয়ে যায়। ফজর আলী তার বাড়ির বাথরুমে নিয়ে আমার কন্যাকে শারীরিক নির্যাতন করে। ওই কথা কাউকে বললে হত্যার ভয় দেখিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়।

এরপর শুক্রবার সকালে আমার মেয়ে অসুস্থতা অনুভব করে। পরে সে বিষয়টি তার দাদির সাথে স্বীকার করে। আমরা বিষয়টি জেনে স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করি। তিনি আমাদের থানা পুলিশের সহযোগীতার পরামর্শ প্রদান করেন। সেই মোতাবেক শুক্রবার আমরা দেবহাটা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করি।

পরে ওই রাতে পুলিশ অভিযান চালিয়ে ফজর আলীকে আটক করে। সেই সাথে মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করে। মেয়ের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন শেষে সাতক্ষীরা আদালতে জবানবন্দী গ্রহন করেছে। আমরা এ ঘটনার সঠিক বিচারের দাবি জানাচ্ছি।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহামুদ হোসেন জানান, শিশু নির্যাতনের ঘটনায় মামলায় একজন গ্রেফতার হয়েছে। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে তিনি এই সংবাদটি প্রচার না করার অনুরোধ জানান।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ