শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর..

কেশবপুরে ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশে অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান

যশোরের কেশবপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ শনিবার সকালে উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান (বিপিএম)।

পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে ও বিট অফিসার এসআই তাপস কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শারফুদ্দীন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহম্মেদ খান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, তদন্ত ওসি ওহেদুজ্জামান ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, শিক্ষিকা রীতা চক্রবর্তী, কবি পার্থ সারথী রায় চৌধুরী, প্রভাষক আলী আব্বাস, ইউপি সদস্য সম্ভুনাথ বসু, মহিলা আওয়ামী লীগের সালেহা বেগম, কুলসুম বেগম, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমুল হুসাইন প্রমুখ।

১১টি বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

যশোরের কেশবপুর পৌরসভা-সহ ১১টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন এবং নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী আলোচনা সভা শনিবার করা হয়েছে।

পৌরসভার কনফারেন্স রুমে বিট পুলিশ এস আই আব্দুল আজিজের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে পৌর সভার বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, মশিয়ার রহমান, মফিজুর রহমান খান, জাকির হোসেন, মনিরা খানম, মেহেরুন নেছা মেরী, পৌর আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন মিন্টু, রমজান আলী, জাহাঙ্গীর আলম, জালাল উদ্দীন, হাবিবুর রহমান হাবিব, আব্দুর রাজ্জাক, বজলুর রহমান, সৈয়দ আকমল আলী, মদন সাহা অপু, আবুল কালাম আজাদ, তরিকুল ইসলাম, আব্দুল হালিম প্রমুখ।

অনুরূপ ভাবে উপজেলার ১১টি ইউনিয়নেও বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ