শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায়

অপরিচিত কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে গুগল ম্যাপের সহায়তা নেন অনেকেই। তবে ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলে গুগলের এ ম্যাপ ব্যবহার করা যায় না। গুগল ম্যাপে এমন একটি ফিচার রয়েছে, যাতে ইন্টারনেট সংযোগ ছাড়াই এ অ্যাপটি ব্যবহার করা যায়।

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করার উপায়-

১. গুগল ম্যাপের অফলাইন ফিচারটি ব্যবহারের জন্য আপনাকে প্রথমে সেই এলাকার একটি মানচিত্র ডাউনলোড করতে হবে।

২. মানচিত্রটি ডাউনলোড করার জন্য প্রথমে গুগল ম্যাপ চালু করে যে অঞ্চলের জন্য মানচিত্রটি ডাউনলোড করতে চান তার জন্য এলাকার নামের উপর ক্লিক করুন।

৩. মানচিত্র ডাউনলোড হয়ে গেলে, আপনি এটি অফলাইনে দেখতে এবং ব্যবহার করতে পারবেন।

৪. অফলাইনে ম্যাপ ব্যবহার করতে প্রথমে গুগল ম্যাপ চালু করুন। আপনি যে জায়গাটি দেখতে চান তা সিলেক্ট করুন। আপনার ইন্টারনেট কানেকশন না থাকলেও সেই ম্যাপ দেখতে পারবেন।

৫. এবার যে জায়গাটির ম্যাপ দেখতে চান, তা সার্চ করুন। এবার ইন্সট্রাকশন্স ক্লিক করুন। পাবলিক ট্রান্সপোর্ট লাইন এবং স্টেশন দেখুন।

৬. তবে অফলাইন মানচিত্রে সাম্প্রতিক তথ্য নাও থাকতে পারে। ইন্টারনেট না থাকার কারণে ট্র্যাফিক ইনফরমেশন ফিচারটি কাজ নাও করতে পারে।

৭. গুগল ম্যাপের অফলাইন ফিচারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এমন অনেক জায়গায় ইন্টারনেট কাজ করে না। সেসব জায়গায় এ ম্যাপ কাজ করবে। ফলে নির্দিষ্ট সেই জায়গায় যেতে কোনো সমস্যা হবে না।

একই রকম সংবাদ সমূহ

ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপিরবিস্তারিত পড়ুন

ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনাবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

  • সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
  • তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা