শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ২টি মৌজায় রায় ডিক্রি মূলে জমি জবর দখল, থানায় অভিযোগ

জি,এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে ২টি মৌজায় রায় ডিক্রি মূলে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে কোদন্ডা গ্রামের মৃত মাদার গাজীর পুত্র রহমতুল্লাহ গাজী বাদী হয়ে আশাশুনি থানায় আদালতপুর গ্রামের মৃত করিম শেখের পুত্র শেখ নজির উদ্দীনকে অভিযুক্ত করে ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রহমত উল্লাহ গাজী বড় দূর্গাপুর মৌজায় ও কোদন্ডা মৌজায় ৫৫ বিঘা জমি বিজ্ঞ সাতক্ষীরা ২য় মুনসেফী আদালতের দেওয়ানী ৩৫৪/৭২নং মামলায় ২৮/০৯/১৯৭৫ তারিখের রায় ডিক্রি মোতাবেক ১৮.৩০ একর জমি যা বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সাতক্ষীরা আদালতে এল,এস কেস নং-৬৭৪/২০ কেসে কোদন্ড মৌজায় ৫.২৫ একর জমি রায় ডিক্রি প্রাপ্ত বাকী দুর্গাপুর (বড়) মৌজার ১৩.০৫ একর জমির মামলার প্রস্তুতি চলছে। মোট ১৮.৩০ একর নালিশী জমি শেখ নজির উদ্দীন গংরা ২০১৫ সাল হইতে ২০১৯ সাল পর্যন্ত মোট ৫ বছর ১৩.০৫ বড় দূর্গাপুর মৌজার জমির লীজ নেওয়ার সময় ২ লক্ষ ৩৪ হাজার ৮২৫ টাকা প্রদান করেন। বাকী ৯ লক্ষ ৩৯ হাজার ৫৪৫ টাকা পাওনা থাকে। ২০১৮ সালে বকেয়া হারীর চাপ সৃষ্টি করলে হারীর টাকা প্রদানের কথা বলে সকল বিবাদীরা আমাকে মৎস্য ঘেরে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করে একটি স্ট্যাম্প ও ৪টি রেভিনিউ স্ট্যাম্পে জোরপূর্বক সহি করতে বাধ্য করে। আমাকে অজ্ঞান অবস্থায় আমার বাড়ী পাশে ফেলে রেখে যায়। আমার বাড়ীর লোকজন আমাকে উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করে। একপর্যায়ে নজিরুদ্দীন গংরা পুনঃ ডিড নিতে চাপ দিলে আমি আমার জোরপূর্বক সহি দেওয়া স্ট্যাম্প বাতিল করার শর্তে রাজি হয়ে পুনঃরায় ২০১৯ হইতে ২০২৩ সাল পর্যন্ত ২০ বিঘা জমি ডিড প্রদান করি। বিবাদীরা আমার দুই মৌজার ৫৫ বিঘা জমি জবর দখল করে নিয়েছে। আমি বিবাদীদের নিকট আমার পাওনা ৩০ লক্ষ ৯০ হাজার টাকা চাইলে
বিবাদীরা ০৬/০৮/২৪ তারিখ ৫ঘটিকার সময় আমার বাড়ীর সামনে রাস্তায় এসে হারীর টাকা দেবে না বলে হাকাইয়া দেয়।

রহমতুল্লাহ গাজী আরও জানান, এদিকে উদুরপিন্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে আমার নামে পত্রদুত, সাতনদী, নাগরিক ভাবনা, যুগের বার্ত ও ফেসবুকে ১ ও ২ সেপ্টেম্বর সরকারি ইজারাকৃত আশাশুনি হাড়িয়াখাল জলমহল দখলের মিথ্যা অভিযোগ করেছেন।
এ ব্যাপারে আমি ভুমিদুস্য নজিরুদ্দীনের হাত থেকে পরিত্রান পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলা‌তে ৬০ অসহায় পরিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা।বিস্তারিত পড়ুন

  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
  • আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
  • আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
  • আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত