শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সদ্য মালয়েশিয়া ফেরত যুবকের লা*শ উদ্ধার

মোস্তফা হোসেন বাবলু: সদ্য মালয়েশিয়া থেকে দেশে ফিরে লাশ হলো সাতক্ষীরার কলারোয়ার এক যুবক। একটি আম বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের কামারালী গ্রামে বৃহষ্পতিবার (১৭ অক্টোবর) সকালে।
মৃত ওই যুবকের নাম আকরাম হোসেন (৩২)। সে ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

কামারালী গ্রামের আব্দুল হকসহ কয়েকজন জানান, সকালে মাঠে যাওয়ার সময় ‍যুগিখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন কামারালী হাইস্কুলের পিছনের একটি আম বাগানে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় আকরাম হোসেনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌছে মৃতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তারা আরো জানান, ১০/১২ দিন আগে মালয়েশিয়া থেকে সে দেশে ফিরেছে।

মৃতের বোন জানান, তার ভাই আকরাম হোসেন ৩০ পারা কোরআনে হাফেস ছিলেন। সে আত্মহত্যা করতে পারে না।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহীন জানান, মৃতের পিতার আবেদনের প্রেক্ষিতে একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল