বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমরা কি করছি বিবেকের কাছে প্রশ্ন করুন : সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদ

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ বলেছেন, আমি কি করছি নিজের বুকে হাত রেখে বিবেকের কাছে প্রশ্ন করেন কোন বিচারের প্রয়োজন হবে না। ঘুষ, চাঁদাবাজী, প্রাইভেট ও কোচিং বানিজ্য বন্ধ করতে হবে। সমাজে ভাল ও খারাপ দুই ধরনের মানসিকতার মানুষ আছে। নিজেদের কর্ম বিচার করলে আমরা বলতে পারব আমরা কোন পথে আছি। শয়তান, দুষ্টু লোক সমাজে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি করে।

সোমবার (২১ অক্টোবর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক হিসাবে ট্যাক্সের টাকায় মাসের বেতন নেন। কিন্তু কিছু মানুষ তা ভুলে গিয়ে বাড়তি আয়ের প্রতিযোগীতা করেন। সেসব ভুলে গিয়ে মানুষের সেবায় কাজ করেন। এতে মানুষের ভাল বাসা ও পরকালে মুক্তি পেতে পারেন। কেউ টাকা চাইলে বলবেন, টাকার কথা ভুলে যান, সঠিক কাজ করেন। দুর্নীতি, অনিয়মের দিন শেষ। আমরা এমন সমাজ গড়বো যেখানে থাকবে না কোন জেল, হাজত। মানুষ অপরাধ করবে না। গ্রামগুলো হবে আদর্শ গ্রাম। আমি ২০০৮ সালে আমার এলাকায় ১৬টি গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে প্রতিষ্ঠা করেছি। আজও সেখানে কোন অশান্তি, বিশৃঙ্খলা নেই। যে কোন সমস্যা সমাধানে গ্রামের মানুষ নিজেরাই সমস্যার সমাধান করেন।

এসময় উপস্থিতি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, মেজর মুশফিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউপ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর, পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী মিলন কুমার ঘোষ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা