বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আমাদের টিমের বৃক্ষরোপন কর্মসূচী

দেবহাটা প্রতিনিধি: “গাছ লাগাবো বেশি বেশি, বাঁচবে পরিবেশ ফুটবে হাসি” প্রতিপদ্যকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে দেবহাটায় আমাদের টিমের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্ব ও আমাদের টিমের উপ-পরিচালক রেজাউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আমাদের টিমের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানা সুলতানা।

উপস্থিত ছিলেন আমাদের টিমের উপ-পরিচালক মারুফ বিল্লাহ, দিলিপ দাস নীল, শুভংকর রায়, এস,এম ইমরান, প্রসেনজিৎ সরকার, সাবেক সভাপতি এইচ এম মনির হাসান, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সহ-সম্পাদক শেখ মোস্তাকিম বিল্লাহ, সাবেক দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক প্রকাশ ঘোষ, সখিপুর ইউনিয়ন কমিউনিট লিডার নুর হেসেন, তৌয়েবা সুলতানা তমা, আল-আমিন হোসেন, সোনিয়া পারভীন, সদস্য ইদ্রিস হোসেন, সাবরিন আলম ও নওয়াপাড়া ইউনিয়ন কমিউনিটি লিডার আবু হাসান প্রমুখ।

এসময় পরিবেশের ভারসাম্য রক্ষার্থে স্কুল পর্যায়ে বৃক্ষরোপণ কর্মস‚চি উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থী। যার মধ্যে ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে ফলজ, বনজ ও ঔষাধি বৃক্ষ প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান