বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গণআন্দোলন জোটের পথসভা

‘‘জলবদ্ধতা মুক্ত সাতক্ষীরা চাই, সমৃদ্ধশালী জীবন চাই, তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান চাই, অতি সত্ত্বর রেশনিং প্রথা চালু চাই, শিক্ষা ও স্বাস্থ্যকে জনকল্যাণমূখী চাই, সব ধর্ম মানুষের মধ্যে ঐক্য চাই, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা চাই, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস ও দখল মুক্ত সমাজ চাই’’- এই স্লোগানকে ধারণ করে গণআন্দোলন জোট, সাতক্ষীরা এর আয়োজনে সরকারি কলেজ পুরাতন সাতক্ষীরা মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) বিকাল ৫ টায় গণআন্দোলন জোট সাতক্ষীরার সমন্বয়ক অ্যাড. খগেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন গণআন্দোলন জোটের সদস্য উন্নয়নকর্মী ও দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, বাংলাদেশ জাসদের সাতক্ষীরা সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব মোঃ মুনসুর রহমান, পৌর প্রাথমিক কমিটির আহবায়ক মোঃ বায়েজীদ হাসান, সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির আহবায়ক আব্দুল্লাহ বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা সাদেক, ছাত্র নেতা নয়ন ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, সর্বক্ষেত্রে ফ্যাসিস্টের দোসররা এখনও অসাধু পন্থায় টাকা পকেটে ভরছে। সাধারণ নাগরিকরা হয়রানি হচ্ছে। এমনকি বেতনা খনন কাজে অনিয়মে নদী অকেজো হয়ে গেছে। প্রাণসায়ের হারিয়েছে তার প্রাণ। এখন সেই তৎকালীন নদী ভাঙাড়ে পরিণত। পরিবেশ, প্রতিবেশ ও জীব-বৈচিত্র নষ্টের উপক্রম। অতিবৃষ্টিতে সাতক্ষীরা শহরতলীর নিন্মঞ্চলে মানুষের ঘরের মধ্যে পানি উঠেছে। মানুষের বাড়ির চুলা জ¦লছে না। মানুষের কর্ম নেই, ঘরে খাবার নেই। বিশেষ করে মাছখোলা এলাকার মানুষ প্রায় ২ মাসের অধিক ঘরবাড়ি ছাড়া। পানিবন্দি মানুষগুলো পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। সরকারি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাপত্রে চিহ্নিত ঔষুধ পাচ্ছে না রোগীরা। তার উপর বাজারে নিত্যপণ্যের দাম আগুন ছোঁয়া। রাস্তাগুলো ভাঙ্গাচোরা। ড্রেনেজ ব্যবস্থা ভঙ্গুর। উপরিউক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রশাসনের কর্তাব্যক্তিদের উচিত তাদের পাশে দাঁড়ানো। তবে তা পরিলক্ষিত হচ্ছে না।

জরুরী ভিক্তিতে বিশেষ বরাদ্দ গ্রহণপূর্বক তাদেরকে সহযোগিতা করার আহবান জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি