সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কবিতা : অদৃশ্য কাঁটা

অদৃশ্য কাঁটা

ডা. গোলাম রহমান ব্রাইট

হতাশা ঘেরা দুর্বোধ্য কাব্য প্রাঞ্জল রূপে আসে
প্রচ্ছদ ছিঁড়ে ধুসর চোখে পিছন থেকে হাসে।
গোপন ক্ষত উন্মুক্ত করে মুখোশ খুলে কাঁশে
বেরিয়ে পড়া চোখের মনি কালের কন্ঠে ভাসে।
সোনালী অক্ষে বর্ণিল আভা দিগন্তে পড়ে আছে
সৌরভ গুলো বিলিয়ে দেবো প্রেয়সী নেই কাছে!

চোখের কোণে উন্মত্ত ঝর্ণা আপন মনে ঝরে
বিষাদে গাঁথা চপল দৃশ্যে তৃষিত প্রাণ ভরে।
নির্মোহ চোখে বিষণ্ণ ছায়া একলা জেগে থাকি
জাপটে ধরা স্মৃতির খাতা ক্রমশঃ দূরে রাখি।
সর্বাঙ্গ জুড়ে শীতল স্পর্শে শুকিয়ে যায় আঁখি
বিজন দেশে যেতাম উড়ে হতাম যদি পাখি!

পথের প্রান্তে নিমগ্ন চিত্তে বিভ্রমে দিন কাটে
খেয়ালি মনে কল্পনা গুলো নক্ষত্র পুঞ্জে হাঁটে।
অলীক তন্দ্রা ছুঁয়েছে কায়া বিন্যস্ত হলো মায়া
অদৃশ্য কাঁটা সনাক্ত করে প্রক্ষিপ্ত এক ছায়া।
গহীন পথে দূর্গম খাদে বিকীর্ণ হলো আলো
ঝিমিয়ে পড়া চোখের পাতা বিষাক্ত বিষে কালো!

কবি:
ডা. গোলাম রহমান ব্রাইট
®নাবিহা ফ্যাশন হাউস, গ্রাম- ফরিদপুর,
থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা