বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘খালেদা জিয়াকে শিগগিরই চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হবে’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে খুব শিগগিরই চিকিৎসার জন্য দেশের বাহিরে নেয়া হবে। চিকিৎসকদের পরামর্শে প্রথমে ইউকেতে (যুক্তরাজ্য) নেওয়া হবে। সেখানকার চিকিৎসকদের পরামর্শে যদি অন্য দেশে নেওয়া প্রয়োজন হয় তবে সেটি পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, ২০২১ সাল থেকে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন অসুস্থতা নিয়ে হাসপাতালে থাকতে হয়েছে। এখন তিনি বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাংলাদেশ থেকে চিকিৎসকরা অমেরিকা, ইউকে, জার্মানিতে চিকিৎসা নিতে বলেছেন। কিন্তু দীর্ঘ সময় ফ্লাইটে থাকা উনার জন্য ক্রিটিকাল রয়েছে। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই চিকিৎসকের পরামর্শে চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানো হবে।

তিনি বলেন, বিভিন্ন সময় উনার চিকিৎসা নিয়ে পত্র-পত্রিকায় লেখা হয়। বাস্তবে আমরা এসব বিষয়ে কখনো গণমধ্যমকে বিষয়ে বলি না। মূলত দেশের মানুষের প্রতি ও বেগম খালেদা জিয়ার মমত্ববোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ থেকেই এটি সাংবাদিকরা লিখছেন। আমরা এটি কখনোই দোষের কিছু দেখছি না।

অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফুল, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুল হক লাকুসহ রংপুর বিভাগের ৮ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ২৮ নভেম্বর ফাইনাল খেলার মধ্যে দিয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেষ হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা