বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : “এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনীতে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান, মো. মোজাফফার হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য ইকবাল কবির খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী কামরুজ্জামান ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক ট্রেজারার শেখ মাসুদ আলী প্রমুখ।

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতটি উপজেলার বালক ও বালিকা দল অংশ নিয়েছে।
ফাইনাল খেলায় বালিকা পর্যায়ের খেলায় শ্যামনগর উপজেলার পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৭-০ গোলে পরাজিত করে তালা উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বালক পর্যায়ের খেলায় অংশ নেয় কালিগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম তালা উপজেলার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বালিকা পর্যায়ের ফাইনাল খেলায় শ্যামনগর উপজেলার মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বনাম তালা উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।

বালক পর্যায়ের ফাইনাল খেলায় কালিগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-১ গোলে পরাজিত করে তালা উপজেলার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

জেলা পর্যায়ের ফাইনাল খেলায় প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান ও সহকারি শিক্ষা অফিসার মফিজুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা