মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার গোগায় চেয়ারম্যানের পিটুনিতে মেম্বর আহত

যশোরের শার্শা উপজেলার ৬নং গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তার দুই ছেলে ও ভাই মিলে প্রকাশ্য দিনের বেলা গোগা বাজারে শত শত লোকের সামনে একই পরিষদের অন্তর্ভুক্ত হরিশ্চন্দ্রপুর গ্রামের বাবুল মেম্বরকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছেন বলে অভিযোগ উঠেছে।

বাবুল মেম্বর আহতাবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি আছেন। মাথায় আঘাতের কারণে বমি হচ্ছে মাঝে মাঝে। ঘন ঘন কাশছেন। শ্বাসকষ্ট অনুভব করছেন। তার স্ত্রী বলছেন মাথায় প্রচন্ড আঘাতের কারণে এমনটি হচ্ছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ১১টার ঘটনা। তিনি গিয়েছিলেন এমপি সাহেবের পিএ আসাদ সাহেবের কাছে। সেখান থেকে ফিরে তিনি যখন গোগা বাজারে সালাম মেম্বরের দোকানের সামনে পৌছান তখন চেয়ারম্যান রশিদের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে চেয়ারম্যান তার গালে চড় থাপ্পড় মারেন। তখন বাবুল মেম্বর মাটিতে পড়ে গেলে ইটের ওপর তার মাথায় আঘাত লাগে। চেয়ারম্যান আব্দুর রশিদ, তার বড় ছেলে সম্রাট, ছোট ছেলে সুমন ও তার ভাই ওহাব আলী মারপিট করে বলে অভিযোগে প্রকাশ।

কেনো মারলেন চেয়ারম্যান? এব্যাপারে বাবুলের বক্তব্য হলো ৪/৫ মাস আগে মেম্বর বাবুলের নেতৃত্বে একটি ফেনসিডিলের চালান আটকানো হয়। এসময় লাইনম্যান ধরা পড়ে। লাইনম্যান স্বীকার করে যে, আটক করা মালগুলো রশিদ চেয়ারম্যানের ছেলে সম্রাটের। একথা শোনার পর থেকে বাবুলের ওপর ক্ষেপে যায় চেয়ারম্যন। এছাড়াও চেয়ারম্যানের কাছে বাবুল মেম্বর ১ লাখ ২০ হাজার টাকা পেতো। টাকা না দেয়ার কারণে বাবুল মেম্বর এমপি সাহেবের কাছে নালিশ করেন। এ সমস্ত কারণে বাবুল মেম্বরের ওপর ক্ষেপে যান রশিদ চেয়ারম্যান। যার বিস্ফোরন ঘটে মঙ্গলবার সকালে সালাম মেম্বরের দোকানের সামনে।

চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, ছোটখাটো একটা ঝামেলা হয়েছে। সেটা পরিষদে বসে মেটানো হবে। তবে তিনি বাবুল মেম্বরকে দোষারোপ করে বলেন, সে যেগুলো বলেছে তা সঠিক নয়।

পুলিশ সুত্রে জানা গেছে, চেয়ারম্যান আব্দুর রশিদের ছেলে সম্রাটের বিরুদ্ধে ২০১৯ সালে মাদক আইনে একটি মামলা রয়েছে। যার মামলা নং ৩২।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা