সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে ধ*র্ষণে ব্যর্থ হয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলো গর্ভবতী নারীকে!

ভারতের তামিলনাড়ুতে ধর্ষণে ব্যর্থ হয়ে গর্ভবতী এক নারীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় এ ঘটনা ঘটে।

খবরে এনডিটিভি জানায়, রেবতী (৩৬) নামের ওই নারী কোয়েম্বাটোর-তিরুপতি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে করে তিরুপুর থেকে অন্ধ্রপ্রদেশের চিত্তুরে যাচ্ছিলেন। এ সময় তিনি একাই ছিলেন বলে জানা যায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারাদের সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী সকাল পৌনে ৭টার দিকে একটি অসংরক্ষিত টিকিট নিয়ে ট্রেনে ওঠেন এবং মহিলা কোচে বসেছিলেন। এ সময় আরও অন্তত সাতজন নারী সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু ট্রেনটি ১০টা ১৫ মিনিট নাগাদ জোলারপেট্টাই রেলওয়ে স্টেশনে পৌঁছালে অন্য নারীরা নেমে পড়েন এবং বগি খালি হয়ে যায়।

এরপর ট্রেনটি চলতে শুরু করলে অভিযুক্ত হেমরাজ (২৭) ঐ কোচে ওঠেন। কিছুপর ওই নারীকে সে একা দেখতে পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় নির্যাতিতা ওই যুবককে লাথি দিয়ে সরিয়ে দিলে, সে ঐ নারীকে চলন্ত ট্রেন থেকেই ফেলে দেয়।

ওই নারীর হাত, পা ও মাথায় আঘাত লেগেছে। উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য ভেলোর সরকারি হাসপাতালে নিয়ে যান কর্মকর্তারা। পুলিশ ওই নারীর বক্তব্যের ভিত্তিতে মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

বলা হচ্ছে, অভিযুক্ত একজন ‘অভ্যাসগত অপরাধী’ এবং একই ধরনের মামলায় জড়িত। এর আগেও তাকে হত্যা ও ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন

নয়াদিল্লির পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবন নর্থ ব্লকের ছাদেবিস্তারিত পড়ুন

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু জিডিপির দিক থেকে এশিয়ারবিস্তারিত পড়ুন

শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করে কথিত ‘কালো জাদু’ করার চেষ্টারবিস্তারিত পড়ুন

  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ
  • ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
  • কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৮
  • ভারতে সরকারের পতন হবে গণতান্ত্রিকভাবে: অভিনেতা প্রকাশ রাজ
  • বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী
  • মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ
  • দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  • এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক