বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে নতুন ভোটার হচ্ছেন ১৬ হাজার ৬৪৬ জন

হেলাল উদ্দিন : মনিরামপুরে ১৬ হাজার ৬শ’৪৬ জন নতুন ভোটার হতে চলেছেন। তবে, নতুন হালনাগাদ ভোটার তালিকায় ১১ হাজার নিবন্ধিত হলেও সঠিক ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হওয়ায় এখনো ৫ হাজার ৫শ’ ৪৬ জন নিবন্ধিত হতে পারেননি। তবে, এখনো অনিবন্ধিত ভোটারা সঠিক ডকুমেন্টস দেকাতে পারলে তারাও নিবন্ধিত হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানাগেছে।

জানাযায়- দেশব্যাপী গত ২০ জানুয়ারি হতে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত ফরমে তথ্য সংগ্রহ করেছেন তথ্য সংগ্রকারিরা। যারা ২০০৮ সালে ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণ করেছেন তারাই কেবল নিবন্ধিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও নতুন ভোটার রেজিস্ট্রেশন কর্মকর্তা কল্লোল কুমার বিশ্বাস জানান- নিবন্ধিত ভোটারের মধ্যে নারী ভোটার ৫ হাজার ৮৮৬ এবং পুরুষ ভোটার ৫ হাজার ২১৫ জন। এছাড়া একজন তৃতীয় লিঙ্গের ভোটার নিবন্ধিত হয়েছেন।

এ উপজেলায় তথ্য সংগ্রহের জন্য ১শ’৪৭ জন তথ্য সংগ্রকারি এবং ২৯ জন সুপার ভাইজার নিয়োগ দেয়া হয়। প্রতি আড়াই হাজার ভোটারের জন্য একজন করে তথ্য সংগ্রকারি কাজ করেছেন এবং গড়ে ৫ জন তথ্য সংগ্রকারির জন্য একজন সুপার ভাইজার নিয়োগ দেয়া হয়। অনলাইন জন্ম নিবন্ধনের সনদ, নাগরিক সনদ, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, প্রত্যয়নপত্রসহ ১৪ টি ডকুমেন্টস প্রমাণ সাপেক্ষে নিবন্ধিত হতে পেরেছেন।

তিনি আরও জানান- এখন পর্যন্ত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৫১৮ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৫৮২ এবং পুরুষ ১ লাখ ৮৫ হাজার ৯৩৪ জন। এছাড়া ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন